মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার, ছেলে না মেয়ে হল?

সহেলি মিত্র, কলকাতা: টলিপাড়ায় দারুন সুখবর। অবশেষে মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) হ্যাঁ একদম ঠিক শুনেছেন। একদম ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী বলে খবর। প্রথম সন্তানকে ঘিরে বর্তমানে আনন্দে আত্মহারা মা সোহিনী এবং বাবা শোভন গঙ্গোপাধ্যায়। আজ রবিবারই সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। তবে কী হল, ছেলে না মেয়ে? জানতে ইচ্ছুক? তাহলে চলুন বিশদে জেনে নেবেন।

সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী সোহিনী

জানা গিয়েছে, আজ ২০ সেপ্টেম্বর ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। নিজেই সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি ভাগ করে নিয়েছেন তিনি। সোহিনী লিখেছেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো। সোহিনী ও শোভন’। এদিকে অভিনেত্রী এরকম সুখবর ভাগ করে নিতেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। জানা গিয়েছে, এদিন শহরের এক বেসরকারি হাসপাতালে ছেলের জন্ম দিলেন সোহিনী।

২০২৪ সালে বিয়ে করেছিলেন সোহিনী ও শোভন

উল্লেখ্য, গত জুলাই মাসে দ্বিতীয় বিবাহবার্ষিকীতে সোহিনী জানিয়েছিলেন দুই থেকে তিন হওয়ার কথা।প্রায় এক বছর প্রেম করার পর ২০২৪ সালের ১৫ই জুলাই একটি ঘরোয়া অনুষ্ঠানে অভিনেত্রী সোহিনী ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় বিবাহবন্ধনে আবদ্ধ হন।সেখানেও যে খুব বেশি আড়ম্বর ছিল, তা নয়। বরং, বন্ধু এবং পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে গানে গানে সাত পাকে বাঁধা পড়েন যুগলে। কাজের কথা বললে, ৩৩ বছর বয়সী এই অভিনেত্রীকে পরবর্তীতে বহুরূপী: দ্য গোল্ডেন ডাকুতে দেখা যাবে ।

আরও পড়ুনঃ বাংলার ৯ জেলায় রেশন কার্ডে আরও উন্নত মানের চাল, পাবেন আপনি? দেখুন তালিকা

উল্লেখ্য,  গতকালই শনিবার খুশির খবর পেয়েছে বলিউড। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) আর রণবীর সিংহের (Ranveer Singh) কোলে এসেছে দ্বিতীয় কন্যাসন্তান। এই নিয়ে দুজনেই খুশি। যাইহোক, এখন টলিউড অভিনেত্রীর সন্তান আগমনের খবরেও খুশি সকলে।

Leave a Comment