8500mAh ব্যাটারির সাথে পিছনেও ডিসপ্লে! বাজেটের মধ্যেই স্মার্টফোন লঞ্চ করছে Xiaomi

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করলে আপনার জন্য রইল বিরাট সুখবর। শাওমির তরফ থেকে জানানো হয়েছে, আগামী 23 সেপ্টেম্বর চিনে তাদের নতুন মডেল Xiaomi 18 Pro Max লঞ্চ হবে। এমনকি তার আগেই কোম্পানি এই মডেলের ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা এবং ডিজাইন সম্পর্কে বেশ কিছু ফিচার প্রকাশ করেছে। বাজেটের মধ্যে যারা উন্নত পারফরম্যান্সযুক্ত ফোন কিনতে চাইছেন, তাদের জন্য এই মডেল নিঃসন্দেহে সেরা বিকল্প।

লঞ্চ হচ্ছে Xiaomi 18 Pro Max

Xiaomi 18 Pro Max মডেলটিতে একটি নতুন M11 লুমিনেসেন্ট প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হবে বলে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে। কোম্পানির দাবি, আগের প্রজন্মের প্যানেলের চেয়ে এটি 20% বেশি কার্যকর এবং এর সর্বোচ্চ ব্রাইটনেস 4000 নিটস পর্যন্ত। এমনকি এতে 2K রেজোলিউশন সাপোর্ট করবে। এছাড়া এই মডেলটিতে 0.99 মিলিমিটারের একটি বেজেল থাকবে, যার ফলে স্ক্রিন-টু বডি রেশিও অন্যান্য মডেলের তুলনায় অনেকটাই বেশি হবে। এছাড়া এই মডেলটির পিছনেও একটি উন্নত মানের ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে ব্যাটারি নিয়ে যদি কথা বলি, তাহলে এই মডেলে পাওয়া যাবে 8500mAh-র একটি বিরাট ব্যাটারি। তবে শুধুমাত্র 18 Pro মডেলটিতে 7000mAh ব্যাটারি থাকবে বলে কোম্পানি জানিয়েছে। এই উন্নত মানের ব্যাটারির কারণে এই সিরিজের চাহিদা বাজারে যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। এমনকি ক্যামেরা হিসেবে এই মডেলটিতে পাওয়া যাবে 200 মেগাপিক্সেলের একটি লাইকা সেন্সর। এছাড়া উভয় স্মার্টফোনেই লাইকার সঙ্গে যৌথভাবে তৈরি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যেখানে একটি 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স অন্তর্ভুক্ত থাকবে।

আরও পড়ুন: তুলকালাম বর্ধমান-আরামবাগ রোড, অন্নপূর্ণা যোজনা না মেলায় যা করলেন মহিলারা

প্রসেসর নিয়ে যদি কথা বলি, তাহলে এই মডেলগুলিতে 2 ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন 8 Elite Gen 6 Pro চিপসেট থাকবে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত প্রসেসর সম্পর্কে তথ্য কোম্পানির তরফ থেকে প্রকাশ করা হয়নি। তবে এই মডেল কালো, গ্যালাক্সি ব্লু এবং সাদা রঙের বিকল্পে পাওয়া যাবে বলে কোম্পানির তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। যদিও দাম সম্পর্কেও কোনও তথ্য জানানো হয়নি। এখন আগামী 23 সেপ্টেম্বর লঞ্চ ইভেন্টের দিকেই তাকিয়ে প্রযুক্তিপ্রেমীরা।

Leave a Comment