বিক্রম ব্যানার্জী, কলকাতা: অলিম্পিকে পদক ঘরে তুললেও এশিয়ান গেমসে (Asian Games) দেশবাসীকে হতাশ করলেন মনু ভাকের (Manu Bhaker)। বুধবার, এই আসরে 10 মিটারের এয়ার পিস্তল বিভাগের ফাইনালে পঞ্চম স্থান অধিকার করেন তিনি। যার ফলে, পদক জেতা হলো না মনুর। ভারতের গোটা মহিলা দল এই মঞ্চে ব্রোঞ্জ পদকও জিততে পারেনি। তাতে বেশ খানিকটা হতাশ ভারতীয় ক্রীড়া মহলের একটা বড় অংশ। এমন ব্যর্থতায় নিজেও হতাশ মনু ভাকের।
এশিয়ান গেমসে ব্যর্থ মনু!
বুধবার সকাল হতেই এশিয়ান গেমসের বিশেষ ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে তিন নম্বর স্থানে শেষ করেন মনু। তাঁর স্কোর ছিল 579। মনুর বিভাগেই ছিলেন এষা সিংহ এবং সুরুচি সিংও। তাঁরা যথাক্রমে 15 ও 26 তম স্থানে নিজেদের যাত্রা শেষ করেছিলেন। তবে ফাইনালে উঠতে পারেননি কেউই। কিন্তু যে কথা না বললেই নয়, এদিন ফাইনালে জায়গা করে নিলেও 18 নম্বর শট করার পরেই প্রতিযোগিতা থেকে ছিটকে যান ভারতীয় প্রতিদ্বন্দ্বী মনু। 181.1 স্কোর নিয়েই যাত্রা শেষ করেন তিনি।
এদিন 18 নম্বর শট শেষ হওয়ার পরই বোঝা গিয়েছিল মনু তিন নম্বরে যাত্রা শেষ করতে পারবেন না। পরবর্তীতে হল সেটাই। বলাই বাহুল্য, এই বিভাগে দক্ষতা দেখিয়ে প্রথম স্থান অধিকার করেছেন দক্ষিণ কোরিয়ার চু গিউন। তাঁর হাতেই উঠেছে সোনার পদক। অন্যদিকে রুপো ও ব্রোঞ্জের পদক নিয়ে গিয়েছেন চিনের শুটাররা। ভারতের ঘরে আসেনি কিছুই। তাতে যথেষ্ট মন খারাপ ভক্তদের। বিশেষ করে মনুর মতো অলিম্পিকে পদকজয়ী তারকার এমন ব্যর্থতা মেনে নিতে পারছেন না তাঁরা।
জানিয়ে রাখা ভাল, আজ পর্যন্ত শুটিংয়ে চারটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ জিতেছে ভারত। তবে দুর্ভাগ্য এই ইভেন্টে সোনা জিততে পারেনি ভারত। আশা ছিল মনুর উপর, তবে তিনিও ব্যর্থতা দেখালেন। যদিও এয়ার পিস্তলের 25 মিটারের বিভাগে সোনা জেতার সুযোগ রয়েছে মনুর। এবার সেই আসরেই নামবেন তিনি। এর আগে অবশ্য গত বছর এই বিভাগে সোনা জিতেছিলেন ভারতীয় তারকা।
আরও পড়ুন: “আমি ভেবেছিলাম ভারত আমাদের মেরে ফেলবে” হেরে বিস্ফোরক জাপানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী
উল্লেখ্য, মনু হতাশ করলেও শুটিংয়ের স্কিট ইভেন্টে ভারতের মহিলা দলের হয়ে তিন নম্বরে যাত্রা শেষ করেছিলেন রাইজা ধিলোঁ, পরিনাজ ধালিওয়াল ও মাহেশ্বরী চৌহান। তাঁদের স্কোর ছিল 331। সেই সূত্র ধরেই এই বিভাগে ভারতের ঘরে এসেছে তিনটি ব্রোঞ্জ। অন্যদিকে সফট টেনিসে ব্রোঞ্জের পদক জিতে নিয়েছেন ভারতের জয় মিনা। সেমিফাইনালে জায়গা করে জাপানের তাকুয়া কুরোসাকার কাছে হেরে গেলেও ব্রোঞ্জের পদক নিশ্চিত করে ফেলেছিলেন জয়।