=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হবে ২০ হাজার কর্মসংস্থান, বাংলায় ৬০০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব বালাজি গোষ্ঠীর

সৌভিক মুখার্জী, কলকাতা: ডাবল ইঞ্জিন সরকারের আমলে একের পর এক শিল্পপতি বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে বাংলায়। ইতিমধ্যেই কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে বেশ কিছু সংস্থা। তবে এবার রাজ্যে শিল্প এবং উৎপাদন ক্ষেত্রে বড়সড় বিনিয়োগের ঘোষণা করল বালাজি গোষ্ঠী (Balaji Group)। আগামী কয়েক বছরে রাজ্যে মোট ৬ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করা হতে পারে বলেই খবর। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এমনই প্রস্তাব দিয়েছেন বালাজি গোষ্ঠীর চেয়ারম্যান আদিত্য জাজোদিয়া।

রাজ্যে ৬০০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব বালাজি গোষ্ঠীর

রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েক বছরে বাংলায় বিশেষ ধরনের ইস্পাত ও সংকর ধাতু, প্রতিরক্ষা এবং মহাকাশ শিল্পের যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রেই এবার এই বিনিয়োগ করার পরিকল্পনা করেছে সংস্থা। তাদের পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আরও ২০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান তৈরি হতে পারে। এ বিষয়ে বালাজি গোষ্ঠীর তরফ থেকে জানানো হয়েছে, তাদের পরবর্তী দফার শিল্প সম্প্রসারণের প্রধান গন্তব্য হবে পশ্চিমবঙ্গ।

গোষ্ঠীর প্রস্তাব অনুযায়ী, বিনিয়োগের সবচেয়ে বড় অংশে গুরুত্ব পাবে রেল, প্রতিরক্ষা এবং মহাকাশ শিল্পের ক্ষেত্রে ব্যবহারের উপযোগী বিশেষ সংকর ধাতু এবং উন্নত মানের ইস্পাত। এছাড়া পরিবেশবান্ধব শক্তি এবং সৌরবিদ্যুৎ উৎপাদনেও জোর দিচ্ছে এই সংস্থা। তার পাশাপাশি অ্যালুমিনিয়াম এবং তামার সংকর ধাতু এবং সেগুলি থেকে উৎপন্ন বিভিন্ন পণ্য সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে তাদের। এর ফলে শুধুমাত্র যে বড় বড় শিল্প তৈরি হবে এমনটা নয়, বরং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের যন্ত্রাংশ সরবরাহকারী পরিবহন বা অন্যান্য ক্ষেত্র ব্যবসার সুযোগ আসবে পশ্চিমবঙ্গে।

আরও পড়ুন: সীমান্তে চলবে কড়া নজরদারি, ভারতীয় সেনায় মোতায়েন হল বিশেষ রোবোটিক ডগ

বলে রাখি, বালাজি গোষ্ঠীর সঙ্গে বাংলার শিল্পের সম্পর্ক প্রায় চার প্রজন্মের। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ছত্তিশগড় মিলিয়ে তাদের মোট ১০টি উৎপাদন কেন্দ্র রয়েছে। তবে তার মধ্যে আটটি পশ্চিমবঙ্গে। বিভিন্ন ধরনের ইস্পাত, পিগ আইরন, টিএমটি বার, ইঞ্জিনিয়ারিং পণ্য ইত্যাদি তৈরি করে এই সংস্থা। তাদের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বর্তমানে ২৫ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান যুক্ত। আর এই বিনিয়োগ সম্পন্ন হলে আরও ২০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলেই দাবি সংস্থার। এতে রাজ্যের শিল্প যে আরও গতি পাবে তা বলার অপেক্ষা রাখে না। যদিও কোথায় এই নতুন পরিকাঠামো গড়ে উঠবে বা কবে নাগাদ এই বিনিয়োগ হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি।

Leave a Comment