=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সত্যিই কি রবিবার ব্যাঙ্ক খোলা থাকবে? RBI-র নির্দেশের পর বৈঠক আন্দোলনরতদের

সহেলি মিত্র, কলকাতাঃ সেপ্টেম্বরের শেষটা ব্যাঙ্ক গ্রাহকদের জন্য খুব একটা সুখকর হবে না বলেই আশঙ্কা। কারণ টানা ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) ডাক দিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা। এদিকে ব্যাঙ্ক ধর্মঘটের প্রেক্ষিতে ইতিহাসে হয়তো প্রথমবারের মতো রবিবার ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ দিয়েছে আরবিআই। আগামী ২৭ সেপ্টেম্বর রবিবার ব্যাঙ্ক খোলা থাকবে বলে খবর। যদিও এখন রবিবার ব্যাঙ্ক খোলা (Sunday Bank Open) রাখার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রবিবার ব্যাঙ্ক খোলার নির্দেশ ঘিরে অনিশ্চয়তা!

জানা গিয়েছে, RBI, IBA-কে ২৭ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ব্যাঙ্ক শাখা ও কারেন্সি চেস্ট চালুর অনুমতি দিয়েছে। তবে ওই দিন সব ধরনের ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে কি না এবং দিনটি Negotiable Instruments Act অনুযায়ী কর্মদিবস হিসেবে গণ্য হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে UFBU (United Forum of Bank Unions)-এর পক্ষ থেকে জরুরি বৈঠক ডাকার সিদ্ধান্ত হয়েছে।

UFBU জানিয়েছে, আজ বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ অনলাইনে অনলাইনে একটি জরুরি বৈঠক হবে। ব্যাঙ্কগুলির দেওয়া নির্দেশিকা খতিয়ে দেখে IBA-র সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এদিকে ব্যাঙ্ক ধর্মঘটের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার সকলকে আগাম বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থ মন্ত্রক বিভিন্ন মন্ত্রক ও বিভাগকে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন, মজুরি ও পেনশন পরিশোধ করার পরামর্শ দিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২৫ সেপ্টেম্বরের মধ্যেই সকলকে টাকা দেওয়া হবে বলে খবর।

আরও পড়ুনঃ ‘বাংলার ডেয়ারি’র মতো তৈরি হচ্ছে রাজ্যের নিজস্ব সর্ষের তেলের ব্র্যান্ড, জানালেন খাদ্যমন্ত্রী

ব্যাঙ্ক কর্মীদের দাবি কী কী?

সংগঠন জানিয়েছে, শাখাগুলিকে পরবর্তী নির্দেশিকা জানানো হবে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস ইউনিয়নস (UFBU) ২৮ সেপ্টেম্বর সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে পাঁচ দিনব্যাপী ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করা। এছাড়াও তারা পেনশন সংস্কার, সকল পেনশনভোগীর জন্য একটি অভিন্ন মহার্ঘ ভাতার সূত্র এবং এনপিএস-এর আওতাভুক্ত কর্মচারীদের জন্য পুরোনো পেনশন ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগের দাবি জানিয়েছে।

Leave a Comment