=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাংলাদেশে চলছে পাকিস্তান মেলা, কী পাওয়া যাচ্ছে সেখানে?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশে (Bangladesh) শুরু হল পাকিস্তান মেলা (Pakistan Fair)। ওপারের রাজধানী ঢাকায় গত মঙ্গলবার, মেড ইন পাকিস্তান এক্সিবিশন অ্যান্ড বিজনেস ইনভেস্টমেন্ট কনফারেন্সের উদ্বোধন করা হয়। মূলত পাকিস্তান অ্যাসোসিয়েশন অব এক্সিবিশন ইন্ডাস্ট্রি আয়োজিত এই মেলা চলছে ঢাকার বসুন্ধরায়। পাকিস্তানের বিভিন্ন সংস্থা তাদের পণ্য ও সামগ্রী নিয়ে ওই প্রদর্শনী মেলায় অংশ নিয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ছুটে যাচ্ছেন সেই মেলায়। হাতে ধরে পরখ করে দেখছেন বিভিন্ন পাকিস্তানি পণ্য।

কী কী পাওয়া যাচ্ছে ওই পাকিস্তান মেলায়?

জানা গিয়েছে, ঢাকার বসুন্ধরায় পাকিস্তানের বিভিন্ন সংস্থার প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল পাকিস্তানের এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আরিফ হুসাইনকে। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার থেকে শুরু করে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

বর্তমানে, ঢাকার বসুন্ধরায় আয়োজিত ওই পাকিস্তান প্রদর্শনী মেলায় পশ্চিমের দেশের বিভিন্ন সংস্থা নানান পাকিস্তানি পণ্য তুলে ধরেছে। প্রতিবেশী দেশটির বিভিন্ন টেক্সটাইল পণ্য থেকে শুরু করে খাদ্যপণ্য, বৈদ্যুতিক সরঞ্জাম, রান্নাঘরের নানান সামগ্রী, জুতো, ভোগ্য পণ্য, স্টাইলিশ জামা কাপড়, বিভিন্ন ধরনের পাকিস্তানি জুয়েলারি, নানান ধরনের যন্ত্রপাতি থেকে ক্রোকারিজ, ফেব্রিক, হস্তশিল্প সহ নানান সরঞ্জাম রাখা হয়েছে ওই পাকিস্তান মেলায়।

আরও পড়ুন: ১৮ বছরেই চলে যায় বাবা, ভারতের হয়ে এশিয়ান গেমসে পদক জিতলেন ‘UBER ক্যাব চালক’

ওই মেলার আয়োজকদের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে শুরু হওয়ার পর আগামী মোট পাঁচ দিন চলবে এই মেলা। মেলায় থাকা প্রদর্শনীগুলি দেখার জন্য ইতিমধ্যেই পাঁচ হাজারেরও বেশি মানুষের অংশ নিয়েছেন সেখানে। উদ্যোক্তাদের তরফে এও জানানো হয়েছে, বাংলাদেশের মানুষজন ওই মেলায় অংশ নিয়ে বিভিন্ন পাকিস্তানি পন্য সম্পর্কে নানান তথ্য জেনেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই প্রদর্শনীতে পাকিস্তানের বিভিন্ন ব্র্যান্ডের পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ীরাও অংশ নিয়েছেন। পাকিস্তানের হাইকমিশনার সহ দুই দেশের ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে প্রদর্শনী মেলার এই আয়োজন বড় মাইলফলক।

Leave a Comment