বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের অন্যতম সফল ক্রিকেটার অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশিদিন হয়নি। এরই মাঝে প্রকাশ্যে এলো নতুন খবর। শোনা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন অধিনায়ক রাহানে তাঁর মহারাষ্ট্রের বিলাসবহুল ভিলাটি (Rahane House Rent) পর্যটকদের ভাড়া দিচ্ছেন। ভারতীয় তারকা আগেই জানিয়ে দিয়েছেন মহারাষ্ট্রের ইগতপুরিতে তাঁর বিলাসবহুল হোমস্টে রায়া এস্টেট এখন সাধারণ অতিথীদের জন্য পুরোপুরি খোলা। তবে এই হোমস্টেতে থাকতে হলে এক রাতের জন্য গুনতে হবে মোটা টাক।
হঠাৎ কেন নিজের বিলাসবহুল ভিলা ভাড়া দিচ্ছেন রাহানে?
জানা গিয়েছে, মহারাষ্ট্রের ইগতপুরির পাহাড়ি পরিবেশে মনের মতো করে নিজের হোমস্টে রায়া স্টেটকে সাজিয়েছিলেন ছিলেন রাহানে। নিজের স্ত্রী এবং পরিবারের সাথে সময় কাটাতে এই ভিলাটি তৈরি করেছিলেন প্রাক্তন ক্রিকেটার। তবে এবার পাহাড়ি মনমুগ্ধকর পরিবেশের মাঝে নিজের সেই ভিলাটি সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন তিনি। যদিও টিম ইন্ডিয়ার প্রাক্তন সদস্যের বিলাসবহুল বাড়িটিতে থাকার জন্য দিতে হবে ভাড়া।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অজিঙ্কা রাহানে এবং তাঁর স্ত্রী রাধিকা নিজেদের মহারাষ্ট্রের ওই বিলাসবহুল ভিলাটির একটি ভিডিও ট্যুর দিয়েছিলেন। সেখানেই দেখা গিয়েছে ভিলাটিতে রয়েছে মোট পাঁচটি কিং সাইজ বেডরুম। যেখানে একসঙ্গে মোট 15 জন গেস্ট থাকতে পারবেন। এছাড়াও ওই ভিলাতে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল একাধিক বাথরুম, ইনফিনিটি পুল, ইন-হাউস বার, বাগান, গেজেবো সহ বাচ্চাদের জন্য আলাদা প্লে এরিয়া। এর পাশাপাশি ভিলাটির লিভিং ডাইনিং রুমটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, রাহানের ওই ভিলায় ক্রিকেটপ্রেমীদের জন্য রয়েছে চমক। আসলে রায়া এস্টেটের অন্যতম আকর্ষণ হল বিশেষ মেমোরাবিলিয়া রুম। এই রুমে রয়েছে ভারতীয় তারকার ক্রিকেট জীবনের নানান স্মৃতি বিজড়িত মুহূর্ত, রয়েছে নানান স্মারক, বিভিন্ন ট্রফি। এছাড়াও ওই ঘরেই রয়েছে রাহানের ব্যবহার করা পুরনো একাধিক ব্যাট, বল, বিভিন্ন ক্যাপ, ভারতীয় দল সহ অন্যান্য দলের জার্সি এবং আনুষাঙ্গিক পুরনো ক্রিকেট সরঞ্জাম। এক কথায় বলাই যায়, ক্রিকেট প্রিয় অতিথিদের জন্য এই ঘর হতে চলেছে অসাধারণ এক অভিজ্ঞতার জায়গা।
আরও পড়ুন: “ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছিল” Whatsapp চ্যাটের স্ক্রিনশট ফাঁস করলেন অভিষেক
ভাড়া কত?
জানা গিয়েছে, ভারতীয় তারকা অজিঙ্কা রাহানের বিলাসবহুল ভিলাটিতে থাকতে হলে StayVista-র মাধ্যমে এই ভিলাটি বুক করতে হবে গেস্টদের। সে ক্ষেত্রে প্রতি রাতের জন্য ভাড়া পড়বে 71,438 টাকা করে। যেহেতু এই গোটা ভিলাটিতে 15 জন প্রাপ্তবয়স্ক থাকতে পারবেন ফলে ফ্যামিলি নিয়ে গেট টুগেদার বা বন্ধুদের নিয়ে হাউস পার্টি করার জন্য ভারতের প্রাক্তন ক্রিকেটারের বিলাসবহুল বাড়ি বা ভিলাটি অত্যন্ত আদর্শ জায়গা হতে চলেছে। তবে ঠিক কোন কারণে এই ভিলাটি রাহানে ভাড়া দিচ্ছেন তা জানা যায়নি। তবে StayVista এর ওয়েবসাইটেই রাহানের ডিলার ভাড়া সহ অন্যান্য আনুষঙ্গিক তথ্য দেওয়া হয়েছে।