=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৪ লক্ষ কৃষককে বিদ্যুতে ভর্তুকি, সরকার কিনে নেবে সব ধান! বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

প্রীতি পোদ্দার, কলকাতা: এবার ধানচাষিদের জন্য কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এখন থেকে ধান নিয়ে আর কষ্ট করতে হবে না, কৃষকদের কাছ থেকে সব ধান কিনে নেবে রাজ্য সরকার (Government of West Bengal)। শুধু তাই নয় প্রায় ৪ লক্ষ কৃষককে প্রতি ইউনিট বিদ্যুতে ২ টাকা ভর্তুকি (Farmer Electricity Subsidy) দেওয়া হবে বলেও বড় ঘোষণা করলেন তিনি। এতদিন পূর্বতন সরকারের আমলে আবাসন দুর্নীতি, বালি পাচার, চাষীদের দুর্ভোগের নানা অভিযোগ উঠে এসেছিল, কিন্তু এবার সেই অভিযোগগুলিকে সামনে রেখে একের পর এক সুবিধা প্রদানের ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিদ্যুতে ছাড় দেবে সরকার

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ, শুক্রবার, পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভার আয়োজনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে কৃষকদের সুবিধার্থের কথা মাথায় রেখে নানা সুবিধার কথা এদিন ঘোষণা করেন। পুজোর আগেই কৃষকদের জন্য বিদ্যুতে বড় স্বস্তি দিতে তিনি বলেন, “বছরে বিদ্যুৎ বিলে ২৫ থেকে ৩০ হাজার টাকা ছাড় দেবে সরকার। প্রায় ৪ লক্ষ কৃষককে ইউনিট পিছু ২ টাকা ভর্তুকি দেওয়া হবে।” জানা গিয়েছে এই কর্মসূচির সুবিধা অগাস্ট মাস থেকে পাবেন কৃষকরা। এছাড়াও, পিএন কিষাণ সম্মান নিয়েও করলেন বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী জানান, “ পিএন কিষাণ সম্মান নিধিতে ৬ হাজার টাকার বদলে রাজ্য সরকার দেবে ৯ হাজার টাকা।”

ধানচাষীদের জন্য বিশেষ ঘোষণা

জনসভায় এদিন বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বিগত রাজ্য সরকারের নীতির কারণেই রাজ্যে আলু চাষী ও ব্যবসায়ীদের যে নিগৃহীত হতে হয়েছে তাই নিয়ে অভিযোগ করেন। তিনি বলেন, “বিগত দিনে আলু রপ্তানিতে বাধা দেওয়া হয়েছে এবং ব্যবসায়ীদের ওপর অত্যাচার করা হয়েছে। কিন্তু এবার তা হবে না। আগামী ডিসেম্বর থেকে আলু চাষের মরশুম শুরু হওয়ার আগেই চাষীদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ থাকবে” এছাড়াও ধানচাষীদের জন্য তিনি জানান যে, “কৃষকদের কাছ থেকে সব ধান কিনবে রাজ্য সরকার। ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হবে ২৭০০ টাকা। বিধায়করা হবেন চাষিদের পাহারাদার।”

আরও পড়ুন: ‘তোমাদের সঙ্গে বেইমানি করব না’, ‘টাকা নিয়ে প্রচার’ মুখ খুললেন ‘বং গাই’ কিরণ দত্ত

আবাস দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

নিয়োগ দুর্নীতি নিয়েও এদিন জনসমক্ষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “কার্বন কপি বাড়ি নিয়ে আসার নিয়ম এবং মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা হবে।” এবং আবাস যোজনা নিয়ে দুর্নীতিকারীদের কড়া বার্তা দিয়ে বলেন, “যাঁরা দুর্নীতি করেছেন, তাঁদের টাকা ফেরত দিতে হবে এবং জেলে যেতে হবে।” এছাড়াও বালি পাচারের অভিযোগে তুলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে, “আগে অবৈধ বালিঘাট থেকে বালি তুলে তার পাচারের টাকা ক্যামাক স্ট্রিটে পাঠানো হতো। এবার সমস্ত বালিঘাট নিলাম করে স্বচ্ছতা আনা হবে, যাতে সেই অর্থ দিয়ে রাস্তা, স্কুল ও হাসপাতাল তৈরি করা যায়।”

Leave a Comment