=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নিজের এলাকাতেই অপমানিত রত্না দেবনাথ? ক্ষোভ প্রকাশ বিধায়কের স্বামীর

প্রীতি পোদ্দার, কলকাতা: মঞ্চে পাত্তাই দেওয়া হচ্ছে না পানিহাটির (Panihati) বিধায়িকা রত্না দেবনাথকে (Ratna Debnath), আর সেই নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করলেন খোদ বিধায়িকার স্বামী শেখর দেবনাথ (Shekhar Debnath)। সংবাদমাধ্যমের সামনে করলেন চাঞ্চল্যকর মন্তব্য। ঘটনাটি ঘটেছে পানিহাটিতে রাজ্যস্তরের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে। যদিও এই প্রসঙ্গে এখনও বিধায়িকা রত্না দেবনাথের স্বামী শেখর দেবনাথ মুখ খোলেননি।

নিজের এলাকায় অপমানিত রত্না দেবনাথ

সম্প্রতি কলকাতা উত্তর শহরতলী ক্রীড়া বিভাগের আয়োজিত তিন দিনব্যাপী পশ্চিমবঙ্গ রাজ্যস্তরের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সেই নিয়ে পানিহাটি স্পোর্টিং খেলার মাঠে আয়োজিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গতকাল, শুক্রবার পানিহাটির এই টুর্নামেন্ট উদ্বোধন করতে এসেছিলেন রাজ্য সম্পাদক শমীক ভট্টাচার্য। সঙ্গে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ সহ বিজেপির একাধিক কর্মী নেতৃত্বরা। ইতিমধ্যে অনুষ্ঠানের বেশ কিছু ক্লিপ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে শমীক ভট্টাচার্যকে হাতজোড় করে রত্না দেবনাথ নমস্কার জানালেও সেরকম কোনো প্রতিক্রিয়া জানাননি রাজ্য সম্পাদক। আর তাতেই ক্ষুব্ধ বিধায়িকার স্বামী শেখর দেবনাথ।

কী বলছেন বিধায়িকার স্বামী?

উদ্বোধনে এসে সাংবাদিকদের সামনেই রত্না দেবনাথের স্বামী, শেখর দেবনাথ বলেন, “পানিহাটির বিধায়ককে অপমানিত করা হচ্ছে। MLA রীতিমতো অপমানিত। তাঁকে পাত্তাই দেওয়া হচ্ছে না। তারা এখানে নিজেদের ইচ্ছামতো প্রোগ্রাম করছে। এদিকে বিধায়ক পারমিশন না দিলে কোনো কাজই সম্পন্ন হওয়ার কথা নয়, ভাবছে যে বিধায়কের দরকার নেই। কিন্তু এরা বোঝে না যে বিধায়ক এখানে আসল। তাই যেখানে কোনো সম্মান দেওয়া হচ্ছে না সেখানে অপেক্ষা করেও কোনো লাভ নেই।”

আরও পড়ুন: আরামবাগে রাতের অন্ধকারে গাড়ির ৪টি চাকাই খুলে চম্পট, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

এদিকে এই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ বিধায়ক রত্না দেবনাথ। সাংবাদিকরা পানিহাটির বিধায়ককে প্রশ্ন করেন, “নিজের দলের নেতৃত্বের কাছে অপমানিত হয়েছেন কি না?” কিন্তু এই প্রশ্নের উত্তরে শুধু বলেন, “না, অপমানিত হইনি। এই বিষয়ে আমি কথা বলতে চাই না”। অন্যদিকে, বিজেপির কেউ এই বিষয়ে মন্তব্য করতে নারাজ। তবে কি বিধায়িকার স্বামীর অভিযোগই ভুল? নাকি দলের প্রতি অভিমানের বশে তিনি মিডিয়ার সামনে কোন কথাই বলতে চাননি, সবটা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

Leave a Comment