=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা! ৪ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা, আবহাওয়ার খবর

সহেলি মিত্র, কলকাতা: মুহূর্তের মধ্যে বদলে গেল বাংলার আবহাওয়া (Weather Update)। দুপুরেই নেমে এল আঁধার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কিছুক্ষণের মধ্যেই হালকা থেকে মাঝারি, আবার কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের (Rainfall Alert) সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে আচমকাই বিশাল শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টি হয়েছে। এটি বিশাল অঞ্চলে বিস্তৃত হওয়ার কারণে দক্ষিণবঙ্গে জলীয়বাষ্পপূর্ণ মেঘের প্রবেশ ঘটছে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

কিছুক্ষণের মধ্যে ৪ জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি!

আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪  পরগনা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে উল্লেখিত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টি তাণ্ডব শুরু হবে বলে জানা গিয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। উল্লেখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: শিয়ালদহ-শান্তিপুর এসি লোকাল, পুরনো স্টেশন চালু! রেলের কাছে একাধিক দাবি জগন্নাথ সরকারের

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি অবধি পারদ নামতে পারে। পারদ পতনের পাশাপাশি বৃষ্টিও চলবে বলে খবর।

Leave a Comment