=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অতি ভারী বৃষ্টিপাতে রেড অ্যালার্টের জেরে রাজ্যে বন্ধ স্কুল, জারি হল বিজ্ঞপ্তি

সৌভিক মুখার্জী, কলকাতা: স্কুল পড়ুয়াদের জন্য সুখবর। ভারী বৃষ্টিপাত এবং আবহাওয়া দপ্তরের সতর্কতার জেরে আগামী ২৬ সেপ্টেম্বর রাজ্যের বেশ কয়েকটি জেলায় ছুটি থাকবে স্কুল (School Holiday)। এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। সেই নির্দেশিকা অনুযায়ী জেলাগুলির সব বোর্ডের প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব স্কুল বন্ধ থাকবে।

অতি ভারী বৃষ্টিপাতের কারণে বন্ধ স্কুল

ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে উত্তাল গোটা দেশের আবহাওয়া। কোথাও কোথাও জারি হয়েছে লাল সতর্কতা। পড়ুয়াদের নিরাপত্তার দিক বিবেচনা করেই উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে আজ অর্থাৎ ২৬ সেপ্টেম্বর স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সূত্রে লখনৌতে একটানা বৃষ্টির কারণে আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করেছে। এমনকি প্রয়াগরাজে প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব স্কুল একই দিনে বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। একইভাবে কানপুরে ভারী বৃষ্টির কারণে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ আজ।

২৫ সেপ্টেম্বর অযোধ্যার জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই অনুযায়ী, ভারী বৃষ্টির আশঙ্কায় জেলা প্রশাসনের সমস্ত বোর্ডের নার্সারি থেকে ইন্টারমিডিয়েট স্তর পর্যন্ত স্কুল ছুটি থাকবে বলে জানিয়েছে প্রশাসন। এমনকি প্রত্যেকটি স্কুলকে এ বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে বলেও খবর। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল রাজ্যব্যাপী ত্রাণ এবং উদ্ধার অভিযান বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ নির্দেশও দিয়েছেন।

আরও পড়ুন: বদলে গেল সোনা, রুপোর দাম! দেখুন আজকের রেট

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা প্রদান করতে হবে এবং ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের কারণে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ ২৪ ঘণ্টার মধ্যে বিতরণ করতে হবে। পাশাপাশি এই আবহাওয়ার কারণে সৃষ্ট হতাহতের ঘটনা, গবাদি পশুর ক্ষতি বা অর্থনৈতিক ক্ষয়ক্ষতির তদারকির জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। জেলায় জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। এমনকি সাধারণ মানুষকে নদী বা জলাশয়ে স্নান করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের তরফে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দু’দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

Leave a Comment