=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পাঞ্জাবের কাছে হার, প্রাক্তনী মেসিই ডুবিয়ে দিল ইস্টবেঙ্গলকে! IFA শিল্ড সেমিতে হতে পারে ডার্বি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IFA শিল্ডের (IFA Shield) গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল (East Bengal FC) এবং পাঞ্জাব এফসি। এই ম্যাচ জিততে পারলেই গ্রুপ শীর্ষে জায়গা ধরে রাখতে পারতো লাল হলুদ। কিন্তু সেই ভাগ্য হল না মশাল ব্রিগেডের। বুধবার, পাঞ্জাব এফসির মুখোমুখি হয়ে লড়াই করেও শেষ পর্যন্ত 0-1 ব্যবধানে হেরে চাপে পড়ে গেল ইস্টবেঙ্গল এফসি। এই পরাজয়ের ফলে এবার সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের মুখ দেখতে হতে পারে লাল হলুদকে। আর সেই ম্যাচ হতে পারে আগামী পরশু অর্থাৎ 2 অক্টোবর।

মেসির জন্যই হেরে গেল ইস্টবেঙ্গল!

এদিন মাঠে নেমে প্রথম থেকেই ইস্টবেঙ্গলকে চাপে রাখার চেষ্টা করছিল পাঞ্জাব। ভিন রাজ্যের দলটি নিজেদের সর্বশক্তি দিয়ে লাল হলুদের জালে বল জড়ানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছিল। না বললেই নয়, ভারতীয় ফুটবলের সাথে পরিচিত মেসি বৌলি। এর আগে তাঁকে খেলতে দেখা গিয়েছিল ইস্টবেঙ্গলের জার্সিতে। পরে লাল হলুদ শিবির ছেড়ে চলে যান তিনি। সেই মেসিই এদিন পাঞ্জাবের হয়ে মাঠে নেমে ইস্টবেঙ্গলের ঘাম ছুটিয়ে দিলেন।

বুধবারের ম্যাচে লম্বা বলে ভরসা রেখে ক্রমাগত প্রতিপক্ষকে চাপ দিচ্ছিল পাঞ্জাব। বেশিরভাগ ক্ষেত্রেই বল ছিল পাঞ্জাবের ছেলেদের পায়ে। বড় বড় পাস খেলে গোলের সুযোগ খুঁজছিল দলটি। সেই মতোই প্রথমার্ধে বেশ কয়েকবার জায়গা করে উঠলেও গোল করতে পারেনি পাঞ্জাবের ছেলেরা। 20 মিনিটের খেলায় মেসির শট আটকে দিয়েছিলেন ইস্টবেঙ্গলের গোলকিপার। সেই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ফের আক্রমণে যায় পাঞ্জাব।

লাল হলুদ যখন প্রায় চাপে পড়ে গিয়েছে সেই সময়, মেসি বৌলি ডান দিক থেকে ক্রস তুলেছিলেন রাপোসোর দিকে। সুন্দর জায়গায় বল পেতেই সময় নষ্ট না করে বলটি তুলেই শট করেন রাপোসো। সেই থাক্কা সামলাতে পারেননি ইস্টবেঙ্গলের গোলকিপার। হয়ে যায় গোল। আর সেটাই গোটা ম্যাচে পাঞ্জাবের ভাগ্য লিখে দিয়েছিল। এরপর থেকে আর ইস্টবেঙ্গলকে সুযোগ তৈরি করার জায়গাটা দেয়নি পাঞ্জাব এফসির ফুটবলারেরা।

আরও পড়ুন: ৮ মাসে ৩৪০ জন বাংলাদেশিকে ‘তাড়াল’ কানাডা, ভারতীয়দের সংখ্যাটা ৪,২২৭

তবে যে কথা না বললেই নয়, বিরতি থেকে ফিরে এসে লাল হলুদ অবশ্য নিজেদের আক্রমণ বাড়িয়েছিল। পিভি বিষ্ণুকে নামিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে চেয়েছিলেন হাবাস। তবে সেই চেষ্টায় সফল হতে পারলেন না তিনি। এক মেসির কেরামতিতেই গোল পেয়ে গেল পাঞ্জাব। যার জেরে হারের ধাক্কা নিয়েই খুব সম্ভবত 2 অক্টোবর, গান্ধী জয়ন্তীতে সেমির মঞ্চে মোহনবাগানের মুখোমুখি হতে পারে লাল হলুদ ব্রিগেড। যদিও এ নিয়ে IFA-র আনুষ্ঠানিক বিবৃতি এখনও আসেনি।

Leave a Comment