=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাস্তায় নেমেছে ‘অটোমেটিক ঝাড়ু’, গুরগাঁওয়ের দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক

অনন্যা সরকার, হরিয়ানা: ভারতের বেশিরভাগ শহরই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হিমশিম খাচ্ছে। ঘন জনবসতিপূর্ণ অঞ্চলগুলিতে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। আবর্জনা ব্যবস্থাপনার ত্রুটির কারণে কিছু রাস্তায় হাঁটাও কঠিন হয়ে পড়ে। কিন্তু এখন সাফাইকর্মীরা নয়, মেশিনই (Cleaning Machine) সারছে পরিষ্কারের কাজ। গুরুগ্রামে ইতিমধ্যেই একটি নতুন যন্ত্রের ওপর পরীক্ষা শুরু হয়েছে। শহরের রাস্তায় নেমেছে বড় বড় মেশিন , যেগুলোর সহায়তায় গুরুগ্রাম পুরসভার সাফাইকর্মীরা রাস্তা পরিষ্কার করছেন। এরকমই এক যন্ত্রের রাস্তা পরিষ্কারের ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই যন্ত্রটি এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। 

কীভাবে কাজ করে এই পরিষ্কার করার যন্ত্রগুলো?

এই ‘অটোমেটিক ঝাড়ু’-টি আসলে আধুনিক আবর্জনা সংগ্রহের যন্ত্র, যা পাতলা কাগজও তুলতে সক্ষম। সাফাইকর্মীরা এর ওপর দাঁড়িয়ে কিংবা শুধু হাতলটি ধরে রাস্তা পরিষ্কার করতে পারেন। এটি একটি স্বয়ংক্রিয় যন্ত্র, যা আদতে বাড়িতে ব্যবহার করা ভ্যাকুয়াম ক্লিনারের বড় সংস্করণ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে একটি ছোট গাড়ির আকারের যন্ত্র এবং এক কর্মীকে দেখা গেছে। 

ভিডিওটি দেখিয়েছে, ওই কর্মী যন্ত্রটির পরিষ্কার করার অংশটি ধরে রাস্তা থেকে আবর্জনা তোলার চেষ্টা করছেন। আবার তিনি মাঝে মাঝে সেটির ওপর উঠে দাঁড়ানও। যন্ত্রটির দাঁড়ানোর জায়গায় একটি স্টিয়ারিং হুইলও লাগানো আছে, যা এটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।

আরও পড়ুন: ১ অক্টোবর থেকে টিকিটের সঙ্গে রাখতে হবে এই নথিও, নিয়ম জারি রেলের

তবে, এই যন্ত্রটি দেখে অধিকাংশ মানুষই মনে করছেন যে, এই যন্ত্রটি পরিষ্কার করার ক্ষেত্রে ততটা দক্ষ নয়। হাত দিয়ে ঝাড়ু দিলে যেরকম পরিষ্কার হবে, এই যন্ত্রের মাধ্যমে সেটা সম্ভব নয়। কারণ ঝাড়ুর তুলনায় এটি দিয়ে ময়লা তোলা বেশি কঠিন বলে মনে হচ্ছে। ভিডিওতে কর্মীকে আবর্জনা সংগ্রহ করতে অনেক বেশি পরিশ্রম করতে দেখা গেছে। যারা ভিডিওটি দেখেন, তাদের মধ্যে অধিকাংশ মানুষই এই যন্ত্রের কার্যপদ্ধতিতে মোটেই খুশি নন। ভিডিওর কমেন্টে এক ইউজার তো মেশিনটিকে দেখে বলেই বসেন যে, একটা পুরোনো অটোরিকশাকে ভ্যাকুয়াম ক্লিনার বানানো হয়েছে। আরেক নেটিজেনের প্রশ্ন, এতে স্বয়ংক্রিয়তার কী আছে? এটা যদি মানদণ্ড হয়, তাহলে তো সব ভ্যাকুয়াম ক্লিনারই স্বয়ংক্রিয়। পরিষ্কার কতটা করতে পারল, তা নিয়ে প্রশ্ন থাকলেও গুরুগ্রামের রাস্তায় এই মেশিনটি বহু মানুষের নজর কেড়েছে।

Leave a Comment