=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১৬৯ রানে ভারতের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিল শ্রীলঙ্কা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়ান গেমসের (Asian Games) সেমিফাইনালে শ্রীলঙ্কার সামনে ফের উন্মুক্ত হয়ে গেল ভারতের ব্যাটিং অর্ডারের দুর্বলতা। বৃহস্পতিবার, প্রথমে ব্যাট করতে নেমে 169 রানে 7 উইকেট হারিয়ে ইনিংস শেষ করে টিম ইন্ডিয়া (India Vs Sri Lanka)। সবচেয়ে বড় কথা, এদিন ওপেনার অভিষেক শর্মা থেকে শুরু করে সঞ্জু স্যামসন, অধিনায়ক শ্রেয়স আইয়ার, তিলক বর্মা, অক্ষর প্যাটেল কেউই ব্যাট হাতে রুখে দাঁড়াতে পারেননি। এক কথায় বলাই যায়, ভারতের ব্যাটিং অর্ডারকে একপ্রকার ধসিয়ে দিয়েছে শ্রীলঙ্কা।

ভারতের ব্যাটিং অর্ডারে তান্ডব চালাল শ্রীলঙ্কা

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর দল ভারত। সেই টিম ইন্ডিয়াকেই এশিয়ান গেমসের সেমিফাইনালে সামনে পেয়ে ক্ষমতা দেখালো শ্রীলঙ্কা। এদিন লঙ্কান বোলারদের সামনে ওপেনিং করতে নেমে 38 রান করেছেন বৈভব সূর্যবংশী। তবে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন দুজনেই সাত রান করে আউট হয়ে যান। অধিনায়ক আইয়ার দলের দুঃসময়ে হাল ধরতে এসেও 13 রানে উইকেট যায় তাঁর।

না বললেই নয়, এদিন একের পর এক ভারতীয় ব্যাটসম্যানের ব্যর্থতার মাঝে জ্বলে উঠেছিলেন ইশান কিষাণ। 80 রানের দুরন্ত ইনিংস খেলে মান বাঁচিয়েছেন দলের। একেবারে অপরাজিত থেকে ভারতকে 169 রানের দোরগোড়ায় পৌঁছে দেন তিনি। এদিন ইশান না খেলতে পারলে বোধহয় 100 রানের গণ্ডিও টপকাতে পারতো না ভারত। আসলে, শ্রীলঙ্কার বোলাররা এদিন এতটাই আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন যে তাঁদের সামনে টিকে থেকে ব্যাট চালানোর দুঃসাহস দেখাতে পারেননি ভারতীয়রা! তাতে আরও একবার টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের দুর্বলতা প্রকাশ্যে চলে এলো।

আরও পড়ুন: অ্যাসিড আক্রান্তদের জন্য বড় উদ্যোগ, রেলের ভাড়ায় ছাড় নিয়ে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ

প্রসঙ্গত, এদিন ভারতের বিপক্ষে মাঠে নেমে দুটি করে উইকেট তুলেছেন শ্রীলঙ্কার অধিনায়ক সাহান আরাচ্চিগে এবং থারিন্দু। এর পাশাপাশি একটি করে উইকেট তুলেছেন লঙ্কান ব্রিগেডের তিন বোলার ওয়ানজু শাহন, লাসিথ ও নুওয়ানিন্দু। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত, শ্রীলঙ্কার ইনিংস শুরু হতেই কোনও রান না দিয়ে প্রথম দুই বলেই একটি উইকেট তুলে নেন ভারতের জসপ্রীত বুমরাহ।

Leave a Comment