=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“ভারত তাঁর জন্য গর্বিত” পাইলট স্মিতকে প্রশংসা মোদীর, দিলেন পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি

অনন্যা সরকার, কলকাতা: দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাই-এর বিমানটিকে ভূপতিত করতে উদ্যত সহ-পাইলটকে প্রতিহত করা এবং ছুরিকাঘাত সহ্য করেও ১৭৪ জন যাত্রীর প্রাণ রক্ষা করার জন্য ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের (Smit Machchhar) প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন ভারত তাঁর জন্য ‘গর্বিত’।

স্মিত মাচ্ছারকে মোদীর প্রশংসা

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এর একটি পোস্টে লেখেন “ক্যাপ্টেন স্মিত মাচ্ছার একজন বীর। চরম বিপদের মুখে এবং গুরুতর আহত হওয়া সত্ত্বেও, তিনি অন্যদের জীবন রক্ষায় অসীম সাহস ও অটল সংকল্প দেখিয়েছেন। তাঁর বীরত্ব শতাধিক জীবন বাঁচাতে এবং একটি বড় বিপর্যয় এড়াতে সাহায্য করেছে। ভারত ক্যাপ্টেন মাচ্ছারকে নিয়ে গর্বিত।” এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী স্মিত মাচ্ছারের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মাচ্ছারের স্ত্রী ও বাবা-মায়ের সঙ্গেও কথা বলেছেন এবং তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন। নরেন্দ্র মোদী এও আশ্বাস দিয়েছেন যে, ভারতীয় মিশনগুলো পরিবারটিকে যথাসম্ভব সহায়তা প্রদান করবে। 

ভারতীয় নাগরিক স্মিত মাচ্ছার সংযুক্ত আরব আমিরশাহি সরকারের মালিকানাধীন স্বল্প খরচের বিমান সংস্থা ফ্লাইদুবাই-এ চার বছর ধরে কর্মরত রয়েছেন। এর আগে তিনি স্পাইসজেটে প্রায় ১০ বছর কাটিয়েছেন। তাঁর লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, ক্যাপ্টেন মাচ্ছারের বোয়িং ৭৩৭ ফ্লিটে ১৩ বছরেরও বেশি বাণিজ্যিক বিমান চালানোর অভিজ্ঞতা আছে। তিনি একজন লাইন ট্রেনিং ক্যাপ্টেন হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন এবং তাঁর ৯,৭৫০ ঘণ্টারও বেশি ফ্লাইট চালনা করার অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন: সরকার বদলেই বড় উপহার! মন্ত্রীদের জন্য একসঙ্গে ১৫১টি নয়া গাড়ি কেনার উদ্যোগ নিল নবান্ন

প্রধানমন্ত্রীর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও স্মিতের অসাধারণ সাহসিকতার ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। তিনি বলেন, “ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের অসাধারণ সাহস এবং গুরুতর বিপদের মুখেও তাঁর প্রখর উপস্থিত বুদ্ধি গতকাল শত শত মানুষের জীবন বাঁচিয়েছে এবং একটি বিশাল বড় বিপর্যয় এড়াতে সাহায্য করেছে। তাঁর এই বীরত্বকে স্যালুট জানাতে এবং তাঁর দ্রুত আরোগ্য কামনায় বিশ্বজুড়ে অগণিত মানুষের সাথে একজোট হন।”

কী ঘটেছিল বুধবার?

বুধবার সকালে আনুমানিক ১৭৪ জনেরও বেশি যাত্রী বহনকারী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের সহ-পাইলট বিমানটিতে নাশকতা চালানোর চেষ্টা করেন এবং পরে তাকে বাধা দিতে আসা স্মিতকে ছুরিকাঘাত করেন। সেই সময়, প্রায় ৩৪,০০০ ফুট উচ্চতায় থাকা বোয়িং ৭৩৭ বিমানটি প্রতি মিনিটে প্রায় ২৩,০০০ ফুট হারে নীচে নামতে শুরু করে এবং প্রায় ১৫,৬০০ ফুটে পৌঁছায়। কিন্তু আহত হওয়া সত্ত্বেও সাহসী ক্যাপ্টেন মাচ্ছার সহ-পাইলটের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাকে প্রতিরোধ করেন এবং ককপিটের দরজা খুলে দেন যাতে যাত্রী ও ক্রু সদস্যরা তাকে কাবু করতে পারেন।

আরও পড়ুন: ক্যাশলেস চিকিৎসা থেকে রোবোটিক সার্জারি, WBHS নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ৩ বড় প্রস্তাব কর্মীদের

বিমানে থাকা যাত্রীদের দেওয়া বিবরণ অনুযায়ী, সামনের দিকে আসনে থাকা যাত্রীরা আক্রমণকারীকে ককপিট থেকে সরিয়ে দিতে সাহায্য করেন। পেছনে বসা অন্য দুজন বিকল্প পাইলট বিমানটির নিয়ন্ত্রণ নেন এবং সেটিকে সৌদি আরবের তাবুকে নিয়ে যান, যেখানে এটিকে নিরাপদে অবতরণ করা সম্ভব হয়। এদিকে, বিমানে থাকা একজন দন্তচিকিৎসক আহত পাইলটকে জরুরি চিকিৎসা দেন বলে জানা গেছে। অবতরণের পর পাইলট ও সহ-পাইলট উভয়কেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং যাত্রীদের জন্য বিমানবন্দর টার্মিনালেই ফার্স্ট এইডের ব্যবস্থা করা হয়।

Leave a Comment