=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আর ৬ মাস, কেঁপে যাবে বিশ্ব! রাশিয়ার পর পরমাণু শক্তিতে বড় সাফল্যের পথে ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পারমাণবিক শক্তির (Nuclear Power) ক্ষেত্রে আরও বড় সাফল্যের পথে ভারত ( India Nuclear Power)। তামিলনাড়ুর কালপাক্কামে তৈরি 500 মেগাওয়াটের প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের কাজ আগামী মার্চ মাসের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে। তথ্যের অধিকার আইনে প্রশ্ন করে জানা গিয়েছে এমনটাই। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, ডঃ হোমি জাহাঙ্গীর ভাবার তিন-পর্যায়ের পারমাণবিক কর্মসূচির মূল উপাদান এই রিঅ্যাক্টর। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের নেট জিরো 2070 এর লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে রিঅ্যাক্টরটি।

রাশিয়ার পর এবার গোটা বিশ্বকে চমকে দিতে পারে ভারত

ভারতের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন লিমিটেড বা ভাবিনি জানিয়েছে, তামিলনাড়ুর কল্পাক্কামে অবস্থিত এই 500 মেগাওয়াট প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের কাজ খুব সম্ভবত 2027 সালের মার্চ মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। আর সেটা হলে আনুষ্ঠানিকভাবে চালু করা যাবে রিঅ্যাক্টরটিকে। যদিও ইতিমধ্যেই এই প্রকল্প একটি গুরুত্বপূর্ণ ধাপ পার করে এসেছে। কালপাক্কামের PFBR প্রথমবার ক্রিটিকালিটি অর্জন করেছে। এক কথায় বলতে গেলে, রিঅ্যাক্টরের নিউক্লিয়ার চেন রিঅ্যাকশন প্রথমবারের মতো স্বনির্ভরভাবে শুরু হয়েছে। আর এই সাফল্যকেই ভারতের তিন ধাপের পারমাণবিক শক্তি কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে প্রবেশের ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ হিসেবে দেখছে পরমাণু শক্তি দপ্তর।

আনুষ্ঠানিকভাবে যদি একবার তামিলনাড়ুর কালপাক্কামের PFBR চালু হয়ে যায় সেক্ষেত্রে রাশিয়ার পর ভারত হয়ে উঠবে বাণিজ্যিকভাবে ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর পরিচালনকারী দ্বিতীয় দেশ। বন্ধু দেশ রাশিয়া অনেক আগে থেকেই এই বিশেষ প্রযুক্তিতে এগিয়ে। 1980 সাল থেকে চালু রয়েছে রাশিয়ার BN-600 ফাস্ট রিঅ্যাক্টর। এছাড়াও 2014 সাল থেকে মস্কোর উন্নত BN-800 ফাস্ট রিঅ্যাক্টর চালু আছে। আর এই দুটিই রয়েছে রাশিয়ার রাশিয়ার বেলোয়ার্স্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।

আরও পড়ুন: হরমুজে মিসাইল, লোহিত সাগরে ড্রোন হামলার মধ্যেও ভারতীয় নাবিকদের কে বাঁচাচ্ছে জানেন?

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি

যে কথা না বললেই নয়, কালপাক্কামের এই 500 মেগাওয়াট PFBR-এর নকশা ও প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইন্দিরা গান্ধি সেন্টার অফ অটোমিক রিসার্চ। অন্যদিকে রিঅ্যাক্টর তৈরি এবং সেটির কমিশনিং এর দায়িত্ব রয়েছ ভাবিনির কাঁধে। সরকারি সূত্র মারফত যা খবর, গোটা প্রকল্পটির নকশা থেকে শুরু করে নির্মাণ ক্ষেত্রে ব্যবহার হয়েছে দেশীয় প্রযুক্তি। সবচেয়ে বড় কথা, PFBR এ উচ্চ তাপমাত্রার তরল সোডিয়াম কুল্যান্ট, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং পারমাণবিক জ্বালানি পুনর্ব্যবহারের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর ফলে সীমিত পরিমান ইউরেনিয়াম থেকে দীর্ঘমেয়াদে আরও বেশি শক্তি বা বিদ্যুৎ উৎপন্ন করা যাবে।

Leave a Comment