বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরিস্থিতি যতই কঠিন হোক না কেন ভারত চিরকালই আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ায় বিশ্বাসী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রেও বন্ধু ভ্লাদিমির পুতিনকেও (Vladimir Putin) সব রকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। এবার তা নিয়েই সর্বসমক্ষে বন্ধু মোদির (Narendra Modi) প্রশংসা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে রাশিয়ার রাষ্ট্রপ্রধান ইউক্রেনের সাথে যুদ্ধ থামাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচেষ্টার প্রশংসা করার সাথে সাথে বড় মন্তব্য করেছেন। তিনি বলেন, “সব সময় যুদ্ধ শেষ করার কথা বলেন!”
মোদির প্রশংসায় পঞ্চমুখ পুতিন
ওই সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে অবস্থান কী, সে বিষয়ে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট পুতিন জানান, “যখনই আমাদের দেখা হয় প্রধানমন্ত্রী মোদি আমাকে ইউক্রেনের সাথে যুদ্ধ থামাতে বলেন। তিনি ক্রমাগত কূটনৈতিক পথে ধারাবাহিক আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।” কিছুদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্টকে এই অন্তহীন যুদ্ধ বন্ধ করে শান্তির পথে ফিরে আসার আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে কথা এদিন স্মরণ করলেন পুতিন।
এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিয়া ভারতকে বিশ্বশান্তি হিসেবে বর্ণনা করেছেন। একই সাথে রাশিয়ার সাথে ক্রমাগত যুদ্ধ থেকে সরে এসে যুদ্ধবিরতির পথে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবেদনকেও স্বাগত জানিয়েছে ইউক্রেন। সিবিয়ার দাবি, ইউক্রেন কূটনৈতিকভাবে আলোচনার জন্য প্রস্তুত। কিছুদিন আগেই এস জয়শঙ্কর সে দেশে গিয়ে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন। আর তারপরেই এমন মন্তব্য করলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। এদিন দুই দেশের মধ্যে যুদ্ধ থামাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেছেন তিনি।
#WATCH | Russian President Vladimir Putin says, “Prime Minister Narendra Modi is one of those world leaders who, despite our very good and even friendly relations, personal good relations, constantly raises the question and asks the question about putting an end to the conflict… pic.twitter.com/BSJBswQn9G
— ANI (@ANI) October 1, 2026
আরও পড়ুন: ৪ অক্টোবর হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের
উল্লেখ্য, দিল্লিতে অনুষ্ঠিত 18 তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধ করে শান্তির পথে ফিরে আসার আবেদন নিয়ে ভ্লাদিমির পুতিনকে বুঝিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই বন্ধু দেশের তরফে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল, ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনে রাশিয়াকে সব রকম সহযোগিতা করা হবে।