সহেলি মিত্র, কলকাতাঃ পুজোর মুখে সরকারের বিরাট চমক। এবার বন্যপ্রাণ সংরক্ষণের কাজে বড় পদক্ষেপ নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন রাজ্য সরকার। বক্সা অভয়ারণ্যে (Buxa Tiger Reserve) জীববৈচিত্র্য বৃদ্ধি ও ভারসাম্য বজায় রাখার জন্য অনেক আগেই উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। ইতিপূর্বে শুরু হয়েছিল কাজ, দ্রুত মিলল বড় খবর। বক্সা কাঁপাতে এল এক বাঘিনী।
এবার বক্সার জঙ্গল কাঁপাবে নতুন বাঘিনী
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন, উত্তরবঙ্গের গর্ব বক্সা ব্যাঘ্র প্রকল্পে এসে পৌঁছেছে এক বাঘিনী। বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে বক্সায় নিয়ে আসা হয়েছে এই বাঘিনী। ভারতীয় বায়ুসেনার সাহায্যে বিহার থেকে এই বাংলার অরণ্যে নিয়ে আসা হয়েছে এই বাঘিনী। শুভেন্দু অধিকারী তাঁর পোস্টের শুরুতে লিখেছেন, “আবারও বক্সায় কাঁপবে বনভূমি, ফিরে আসছে ‘বাঘের গর্জন’!” বাঘিনীকে নিয়ে আসা এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আগামী দিনে বাঘের সংখ্যা বাড়লে বক্সা অভয়ারণ্যে তার সুফল দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ আরও ৫% ডিএ বাড়ল সরকারি কর্মীদের, মিলবে ১০ মাসের বকেয়াও
বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে সুরক্ষিতভাবে ভারতীয় বায়ুসেনার বিশেষ সি-১৩০জে বিমানে হাসিমারা বিমানঘাঁটি হয়ে সড়কপথে উত্তরবঙ্গের গর্ব বক্সা ব্যাঘ্র প্রকল্পে এসে পৌঁছেছে এক তেজস্বী বাঘিনী,” জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু তাঁর পোস্টের মাধ্যমে আরো জানিয়েছেন, বাঘিনীর পুনর্বাসন পশ্চিমবঙ্গ সরকার ও ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির এক যৌথ উদ্যোগ। মুখ্যমন্ত্রীর আশা, এই প্রকল্প পূর্ণ রূপে বাস্তবায়নের পর শুধু জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রকৃতির উন্নতিতেই কাজে লাগবে না তাই নয়, সমগ্র ডুয়ার্স অঞ্চলের প্রকৃতি ও পর্যটনের উন্নতি সাধনও সম্ভবপর হবে। পর্যটন উন্নত হলে স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে অচিরেই।
আরও পড়ুন: গঙ্গার উপর দিয়ে তৈরি হবে রোপওয়ে, আকাশপথে করবেন ভ্রমণ, বড় ঘোষণা রাজ্য সরকারের
আবারও বক্সায় কাঁপবে বনভূমি, ফিরে আসছে ‘বাঘের গর্জন’ !
পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্যের ইতিহাসে আগামীকাল এক ঐতিহাসিক অধ্যায় রচিত হতে চলেছে।
বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে সুরক্ষিতভাবে ভারতীয় বায়ুসেনার বিশেষ সি-১৩০জে বিমানে হাসিমারা বিমানঘাঁটি… pic.twitter.com/mq5kKEtkcq— Suvendu Adhikari (@SuvenduWB) October 1, 2026
“পশ্চিমবঙ্গ সরকার ও ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির (NTCA) যৌথ উদ্যোগে গৃহীত এই যুগান্তকারী পদক্ষেপ কেবল বক্সার জীববৈচিত্র্য পুনরুদ্ধারেই নয়, বরং সমগ্র ডুয়ার্স অঞ্চলের প্রকৃতি, পর্যটন ও স্থানীয় অর্থনীতিতে এক নতুন দিগন্তের উন্মোচন করবে। প্রকৃতি ও বন্যপ্রাণীর সুরক্ষায় আমাদের সরকার সদা দায়বদ্ধ,” মুখ্যমন্ত্রী জানিয়েছেন।