=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিকেলেই দক্ষিণবঙ্গের ৬ জেলায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া খবর

সহেলি মিত্র, কলকাতা: দুপুর থেকে বিকেল হতে না হতেই বাংলার আকাশে কালো মেঘ। সেইসঙ্গে ফুরফুরে হাওয়াও বইছে। আকাশের মতিগতি দেখে অনেকেই ভাবছেন বৃষ্টি নামবে নাকি? আবহাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার বিকেলের দিকে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত (Weather Update) হলেও হতে পারে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এমনিতেই পুজো আসতে খুব বেশি দেরি নেই। জায়গায় জায়গায় প্যান্ডেল বাঁধার কাজ চলছে। এদিকে পুজোকে ঘিরে সকলের দেদার শপিংও চলছে। কিন্তু এই আনন্দের মাঝে বৃষ্টি ‘ভিলেন’ হতে পারে বলে খবর।

বিকেলে কলকাতা সহ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা

বর্তমান মিয়ানমারের উপর অবস্থানর করছে একটি নিম্নচাপ (Low Pressure)। এখন সকলের একটাই প্রশ্ন, প্রভাব কি পড়বে দক্ষিণবঙ্গে? জানা গিয়েছে, নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে বৃষ্টিপাত হলেও হতে পারে। পরোক্ষভাবে দক্ষিণবঙ্গের খুব অল্প কিছু অঞ্চলে স্থানীয়ভাবে মেঘের ঘনত্ব বাড়লে শুধুমাত্র সেইসব এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ ও আগামী কয়েকদিনও স্থানবিশেষে এই হালকা বৃষ্টিপাত জারি থাকতে পারে। হাওড়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ আরও ৫% ডিএ বাড়ল সরকারি কর্মীদের, মিলবে ১০ মাসের বকেয়াও

তবে এই মুহূর্তে ঝড় বা কোনও ধরনের দুর্যোগের সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে তামিলনাডু উত্তরপ্রদেশ এবং অসমে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে আগামীকাল শনিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।

Leave a Comment