অনন্যা সরকার, কলকাতা: রাজ্যের পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য সরকার ইতিমধ্যেই নিয়েছে নানা পদক্ষেপ। বিশেষ করে বাস পরিষেবার ক্ষেত্রে এসেছে একাধিক পরিবর্তন। নতুন বাসরুট চালু করার পাশাপাশি রাস্তায় নেমেছে নতুন বাস। রাজ্যের মধ্যে তো বটেই ভিন রাজ্যের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে সরকার আন্তঃরাজ্য বাস পরিবহনকে জোরদার করতে উদ্যোগী হয়েছে। এদিকে, ঝাড়খণ্ডের বোকারো থেকে চালু হয়েছে একটি বাস, যা পুরুলিয়ার ওপর দিয়ে সরাসরি ভুবনেশ্বর এইমস (Purulia Bhubaneswar AIIMS Bus) পৌঁছাবে। আসুন এই এসি প্রিমিয়াম স্লিপার বাসটির সম্পূর্ণ রুট ও সময়সূচি জেনে নেওয়া যাক।
পুরুলিয়া – ভুবনেশ্বর এইমস বাসের সময়সূচি ও রুট
পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষই চিকিৎসার জন্য ভুবনেশ্বর এইমসে যাতায়াত করেন। পুরুলিয়া থেকে যারা এইমসে নিয়মিত। ডাক্তার দেখাতে যান, তারা বোকারো থেকে আসা ভুবনেশ্বর এইমসগামী এসি স্লিপার বাসে সরাসরি পৌঁছে যেতে পারবেন গন্তব্যে। এই শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি যায় ভায়া পিন্ড্রাজোড়া – পুরুলিয়া – টাটা – বারিপদা – বালেশ্বর – ভদ্রক – কটক হয়ে ভুবনেশ্বর।
ভুবনেশ্বর যাওয়ার সময় বাসটি –
- বোকারো থেকে ছাড়ে – বিকাল ৫:৩০-এ।
- পুরুলিয়া থেকে ছাড়ে – সন্ধ্যা ৬:৩০-এ।
- টাটা (মানগো চক) থেকে ছাড়ে – রাত ৯:১৫-এ।
- কটক পৌঁছায় – সকাল ৫:৩০-এ।
- ভুবনেশ্বর পৌঁছায় – সকাল ৬:০০-এ।
আরও পড়ুন: মন্দারমণিতে বেড়াতে যাওয়ার আগে সাবধান, ২ কিমি এলাকা ‘রেড জোন’ ঘোষণা প্রশাসনের
আর বোকারো ফেরার সময় বাসটি –
- ভুবনেশ্বর থেকে ছাড়ে – রাত ৯:১৫-এ।
- কটক থেকে ছাড়ে – রাত ১০:১০-এ।
- টাটা থেকে ছাড়ে – সকাল ৫:৩০-এ।
- পুরুলিয়া থেকে ছাড়ে – সকাল ৭:০০-এ।
- বোকারো পৌঁছায় – সকাল ৮:০০-এ।
বাসটিতে অগ্রিম সিট বুক করার জন্য 96920 22061 / 63701 28561 / 82499 85977- এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন। কিংবা অনলাইনে রেডবাসের মাধ্যমেও সিট বুকিং করতে পারেন। ভুবনেশ্বর এইমস যাওয়ার এই এসি বাসে মিলবে – আরামদায়ক স্লিপার কোচ, ফ্রি ওয়াই-ফাই, মোবাইল চার্জিং পয়েন্ট, পরিষ্কার-পরিচ্ছন্ন কম্বল ও প্যাকেজড পানীয় জলের সুবিধা।