=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অবসর নিলেন যুজবেন্দ্র চাহল, জানালেন কারণও

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম শ্রেণির ক্রিকেটে আর দেখা যাবে না যুজবেন্দ্র চাহলকে (Yuzvendra Chahal)। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ক্রিকেটের এই সংস্করণ ছাড়ার কথা জানিয়েছেন তিনি। এক কথায়, লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন টিম ইন্ডিয়ার (Team India) এক সময়কার সঙ্গী। কিন্তু কেন এমন পদক্ষেপ নিলেন চাহল? জানা গিয়েছে, ভারতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে খেলতে না পারার একটা আক্ষেপ চিরকাল মনের মধ্যে রেখে দিয়েছিলেন ভারতীয় তারকা। সেই আক্ষেপ থেকেই অবসর ঘোষণা করলেন যুজবেন্দ্র।

লাল বলের ক্রিকেট খুব পছন্দ করতেন যুজবেন্দ্র চাহল

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যুজবেন্দ্র চাহল জানিয়ে দিয়েছেন, প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তিনি। তবে সাদা বলের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। চেষ্টা করবেন ভারতীয় দলে কামব্যাক করার। ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে টিম ইন্ডিয়ার জার্সি ফের গায়ে তুলতে মরিয়া এই তারকা স্পিনার। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভারতীয় তারকা লিখেছেন, “লাল বলের ক্রিকেট আমার কাছে কোনও দিনই অন্যরকম ফরম্যাট ছিল না। এই ফরম্যাটে খেলেই আমি ধৈর্য, চারিত্রিক দৃঢ়তা, মাঠে ঘন্টার পর ঘন্টা থেকে যাওয়া এমনকি প্রত্যেকটা রানের জন্য লড়াই করতে শিখেছি।”

ভারতীয় ক্রিকেটার আরও লেখেন, “আমার স্বপ্ন ছিল লর্ডসে প্রথমবারের মতো প্রথম শ্রেণির ম্যাচ খেলব। কিন্তু সেই স্বপ্নটা পূরণ হয়নি। তবে টেস্টের টুপি পরার স্বপ্ন পূরণ হয়নি ঠিকই, কিন্তু এই সংস্করণে খেলে আমি যথেষ্ট তৃপ্ত। এর জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।” এদিন ভারতীয় ক্রিকেটার নিজের পোস্টেই বুঝিয়ে দিয়েছেন, লাল বলের ক্রিকেট থেকে বিদায় নিলেও দেশকে, ক্রিকেটকে এখনও অনেক কিছু দেওয়া বাকি রয়েছে তাঁর।

 

 

View this post on Instagram

 

আরও পড়ুন: যন্তর মন্তরে ১,১০০ জনেরও বেশি বিক্ষোভকারী গ্রেফতার, বন্ধ ইন্টারনেট থেকে মেট্রো স্টেশন

যুজবেন্দ্র জানিয়েছেন, এই অবসরের পর সাদা বলের ক্রিকেটে নিজেকে পুরোপুরি মেলে ধরবেন তিনি। ঘরোয়া ক্রিকেটের মধ্য দিয়ে নিজেকে ক্রমশ উন্নত করবেন। ভারতীয় দলের হয়ে ওয়ানডে বা টি-টোয়েন্টিতে সুযোগ পেলে নিজেকে নিংড়ে দেবেন খেলোয়াড়। সব মিলিয়ে বলাই যায়, লাল বলের ক্রিকেটে ভারতীয় দলে সুযোগ পাওয়ার স্বপ্ন শেষ হওয়ায় অবসরের পরেও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন চাহল।

Leave a Comment