সহেলি মিত্র, কলকাতাঃ কর্মীদের এবার বিরাট সুখবর শোনাল SAIL। মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, অক্টোবর–ডিসেম্বর ২০২৬ ত্রৈমাসিকের জন্য মহার্ঘ্য ভাতা ৩.৪ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মহার্ঘ ভাতা বেড়ে ৫৯.১ শতাংশ হবে। নতুন হারটি ১ অক্টোবর, ২০২৬ থেকে লাগু হবে বলে খবর।
ডিএ বৃদ্ধির ঘোষণা করল SAIL
বর্তমানে, জুলাই ২০২৬ থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ত্রৈমাসিকে ৫৫.৭ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। ভোক্তা মূল্য সূচকের (Consumer Price Index) ভিত্তিতে মহার্ঘ ভাতার এই বৃদ্ধি করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জুন ২০২৬-এ এই সূচক ছিল ১৫১.৯, জুলাই ২০২৬-এ ১৫৩.২ এবং আগস্ট ২০২৬-এ ১৫৪.৪। এই পরিসংখ্যানের ভিত্তিতে, আসন্ন ত্রৈমাসিকের জন্য মহার্ঘ্য ভাতা ৩.৪ শতাংশ বৃদ্ধি করার পরিকল্পনা করা হয়েছে।
আরও পড়ুন: হাওড়ায় ১৫০ কোটি টাকার গ্রিনফিল্ড হাসপাতাল! বাংলায় বিনিয়োগের পথে অম্বুজা গ্রুপ
উপকৃত হবেন কয়েক হাজার কর্মী
মহার্ঘ ভাতার এই বৃদ্ধির ফলে সেইল-এর হাজার হাজার কর্মচারী ও কর্মকর্তা সরাসরি উপকৃত হবেন। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে মহার্ঘ ভাতার এই বৃদ্ধি কর্মচারীদের ক্রয়ক্ষমতা বজায় রাখতে সাহায্য করবে। ২০২৬ সালের অক্টোবরে সংশোধিত হার কার্যকর হলে কর্মচারীদের বেতনও বৃদ্ধি পাবে। কর্মচারীরা এই সিদ্ধান্তকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন এবং আশা করছেন যে এর মাধ্যমে তাঁরা কিছুটা অতিরিক্ত আর্থিক স্বস্তি পাবেন।
উল্লেখ্য যে, গত ত্রৈমাসিকে SAIL-এর কর্মচারীরা তাঁদের মহার্ঘ ভাতায় (DA) মাত্র ১.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিলেন। এখন এই ত্রৈমাসিকে মহার্ঘ ভাতা ৩.৪ শতাংশ বাড়ায়, গ্রেড অনুযায়ী গণনা করা তাঁদের মাসিক বেতনও বৃদ্ধি পাবে।