=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মাল্টিপ্লেক্স, ফুড কোর্ট, শপিং মল! শিয়ালদহ স্টেশনের অন্দরে তৈরি হচ্ছে চোখ ধাঁধানো ‘রিক্রিয়েশন জোন’

অনন্যা সরকার, কলকাতা: যাত্রী পরিষেবাকে আরও উন্নত ও আধুনিকতর করে তুলতে শিয়ালদহ রেল স্টেশনে (Sealdah Station) একটি বিশেষ ‘রিক্রিয়েশন জোন’ (Recreation Zone) বা বিনোদন কেন্দ্র তৈরি করার পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ। এই প্রকল্পের জন্য পূর্ব রেল (Eastern Railway) কন্ট্রাক্টও দিয়েছে। কেনাকাটা, খাওয়া-দাওয়া, বিনোদন সহ একাধিক পরিষেবাকে একই ছাদের নীচে নিয়ে আসার জন্যই এই পরিকল্পনা।

কেমন হবে শিয়ালদহ স্টেশনের এই ‘রিক্রিয়েশন জোন’

প্রস্তাবিত বিনোদন জোনে তিনটি তলা এবং একটি টেরেস বা ছাদ থাকবে। তবে স্টেশনের গ্রাউন্ড ফ্লোরটি, যেখানে ইতিমধ্যেই রেলওয়ে কর্তৃপক্ষ উন্নয়নের কাজ করছে, সেটি এই লাইসেন্সপ্রাপ্ত এলাকার অন্তর্ভুক্ত হবে না। এই রিক্রিয়েশন জোনের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, ইলেকট্রনিক্সের দোকান, বিভিন্ন দেশি ও বিদেশি ব্র্যান্ডের দোকান, পোশাক ও অ্যাক্সেসরিজ, একটি ফুড কোর্ট ও ক্যাফেটেরিয়া, একটি গেম জোন, একটি মাল্টিপ্লেক্স ও বিনোদন কেন্দ্র এবং যাত্রীদের জন্য স্লিপিং পড থাকবে। 

১০ বছরের জন্য এই প্রজেক্টের মোট কনট্র্যাক্ট মূল্য জিএসটি সহ প্রায় ৩৯,৮১,২০,২৯১ টাকা। আর বার্ষিক চুক্তিমূল্য জিএসটি ছাড়া ২,৫১,১১,১১১ টাকা। প্রকল্পের কাজ ও পরিষেবা শুরুর নির্ধারিত তারিখ হল ১৫ সেপ্টেম্বর ২০২৭। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন যে, এই প্রকল্পটি শুধু শিয়ালদহ স্টেশনের সৌন্দর্যই বৃদ্ধি করবে না, তার সাথে যাত্রীদের জন্য কেনাকাটা, খাওয়া-দাওয়া, বিনোদন, এমনকি থাকারও উন্নততর সুযোগ-সুবিধাও তৈরি করবে।

আরও পড়ুন: শুধু স্মিত নন, ১৭৪ জনের প্রাণ বাঁচিয়েছে এই ৬ বছরের খুদে! কীভাবে জানেন?

এর পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষও এই মেগা প্রজেক্ট থেকে দীর্ঘমেয়াদী নন-ফেয়ার রেভিনিউ উপার্জন করতে পারবে। খাদ্য পরিষেবা, রিটেইল ব্যবসা, সাফাই, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার মতো বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। অর্থাৎ, শিয়ালদহ স্টেশন আর শুধু ট্রেন চলাচলের জায়গা হিসেবে সীমাবদ্ধ না থেকে একটি আধুনিক বাণিজ্যিক ও যাত্রী পরিষেবা কেন্দ্র হয়ে উঠতে চলেছে।

Leave a Comment