=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গঙ্গার উপর দিয়ে তৈরি হবে রোপওয়ে, আকাশপথে করবেন ভ্রমণ, বড় ঘোষণা রাজ্য সরকারের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের পর্যটন শিল্পকে আরও উন্নত করার স্বার্থে এবার বড় উদ্যোগ নিল বিজেপি সরকার (BJP Government)। জানা যাচ্ছে, দূর দূরান্ত থেকে ছুটে যাওয়া পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতাকে উৎসাহিত করার লক্ষ্যেই এবার গোটা বিহারজুড়ে 20টি রোপওয়ে (Ropeway) নির্মাণ করতে চলেছে সম্রাট চৌধুরীর সরকার। সম্প্রতি পাটনার তাজ হোটেলে অনুষ্ঠিত বিহার ইনভেস্টর মিট এ অংশ নিয়ে এই ঘোষণা করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট। বলাই বাহুল্য, এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করিও।

গঙ্গার উপর দিয়ে তৈরি হবে রোপওয়ে

বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়েছেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে 20টি রোপওয়ে তৈরি করা হবে। তাঁর কথায়, “পাবলিক প্রাইভেট পার্টনারশিপে বিহারের পাটনা এবং সোনপুরের মধ্যে গঙ্গার উপর দিয়ে তৈরি হবে রোপওয়ে লাইন। রাজ্যজুড়ে মোট 20টি রোপওয়ে তৈরি হবে।” বিহার সরকারের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী পাঁচ মাসের মধ্যেই গঙ্গার উপর দিয়ে রোপওয়ে নির্মাণের কাজ শুরু হয়ে যাবে।

আপাতত সরকারের তরফে যে প্রস্তাব রাখা হয়েছে তাতে, রোপওয়েটি পাটনার মেরিন ড্রাইভ থেকে সোনপুরের বিখ্যাত হরিহরনাথ মন্দির পর্যন্ত যাবে। প্রায় সাত কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ের ফলে যাত্রীরা খুব সহজেই গঙ্গার উপর থেকে আকাশপথে যাতায়াত করতে পারবেন। বলাই বাহুল্য, এর আগে শ্রাবণী মেলার সময় বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী পাটনা-সোনপুর রোপওয়ে নির্মাণের কথা জানিয়েছিলেন। বলেছিলেন, যে রোপওয়ে তৈরি হবে সেটি পাটনার মেরিন ড্রাইভ থেকে শুরু হয়ে সোনপুরের হরিহরনাথ পর্যন্ত যাবে।

 

আরও পড়ুন: “সব সময় যুদ্ধ শেষ করার কথা বলেন” মোদিকে নিয়ে বড় মন্তব্য পুতিনের

আসলে গঙ্গার উপর দিয়ে রোপওয়ে তৈরির মাধ্যমে পাটনা ও সোনারপুরের মধ্যেকার পর্যটন এবং ধর্মীয় ভ্রমণকে আরও সহজ থেকে সহজতর করতে চাইছে বিহার সরকার। এর পাশাপাশি ভাগলপুর জেলাতেও একটি নতুন রোপওয়ে তৈরি করা হবে। এটিকে সুলতানগঞ্জের বিখ্যাত অজয় ​​বিনাথ ধামকে অঘোয়ানি গঙ্গা ঘাটের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনাও চলছে। এছাড়াও গোটা বিহার জুড়ে একাধিক অঞ্চলে তৈরি হবে নতুন রোপওয়ে। তাতে আখেরে উপকৃত হবেন বিহারের স্থানীয় মানুষ থেকে শুরু করে পর্যটকরা।

Leave a Comment