=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিরল রোগে আক্রান্ত ২২ মাসের শিশু, ৯ কোটির চিকিৎসা খরচ বহনের আশ্বাস অনন্ত আম্বানির

অনন্যা সরকার, কলকাতা: শিল্পপতি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani) তাঁর মানবিক রূপ ও সহানুভূতিশীল স্বভাব দিয়ে আবারও লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি হৃদয়স্পর্শী ভিডিও (Viral Video), যেখানে অনন্ত আম্বানিকে ভিডিও কলের মাধ্যমে হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু ও তার মায়ের সঙ্গে কথা বলতে দেখা যায়। তিনি শুধু যোগাযোগ করে ওই অসহায় মা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন তা নয়, শিশুটির চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করার প্রতিশ্রুতিও দিয়েছেন। আসুন এই ঘটনাটি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক। 

কীভাবে হয় ঘটনার সূত্রপাত?

মাত্র ২২- ২৩ মাস বয়সী বেদাংশ সিং স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (SMA Type 1) নামক একটি বিরল ও অত্যন্ত বিপজ্জনক জেনেটিক অসুখে ভুগছে। এই রোগের চিকিৎসার জন্য প্রায় ৯ কোটি টাকা মূল্যের একটি অত্যন্ত ব্যয়বহুল ইনজেকশনের প্রয়োজন হয়। বেদাংশের জীবন বাঁচাতে এগিয়ে আসেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ময়ুরেশ গুজার ও বহু স্বেচ্ছাসেবক। তাঁরা টানা ৩০ দিন ধরে মুম্বাইয়ের রাস্তায় একটি অর্থ সংগ্রহের জন্য অভিযান চালাচ্ছিলেন। 

গত ২১ সেপ্টেম্বর অনন্ত আম্বানির কনভয় মুম্বাইয়ের বিখ্যাত গণেশপূজা মণ্ডপ, লালবাগচা রাজা যাওয়ার পথে ওই এলাকা দিয়েই যাচ্ছিল। প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা দলটিকে দেখে অনন্ত আম্বানি তাঁর গাড়ি থামান এবং জানালার কাঁচ নামিয়ে প্রায় পাঁচ মিনিট ধরে শিশুটির অবস্থা এবং এর সাথে জড়িয়ে থাকা প্রতিবন্ধকতাগুলো সম্পর্কে বিস্তারিত শোনেন ওই স্বেচ্ছাসেবী দলের কাছ থেকে। তিনি সেই মুহূর্তেই তাঁদের আশ্বাস দেন যে তিনি শিশুটির চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা করবেন।

আরও পড়ুন: মাল্টিপ্লেক্স, ফুড কোর্ট, শপিং মল! শিয়ালদহ স্টেশনের অন্দরে তৈরি হচ্ছে চোখ ধাঁধানো ‘রিক্রিয়েশন জোন’

সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই অনন্ত আম্বানি সম্প্রতি ওই শিশুটির পরিবারের সঙ্গে সরাসরি ভিডিও কলে কথা বলেন। ভিডিওটিতে দেখা যায়, নিষ্পাপ শিশুটি হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে আর পাশে বসে রয়েছেন মা। কলে অনন্ত আম্বানিকে দেখে মা আবেগপ্রবণ হয়ে পড়েন এবং হাতজোড় করে তাঁর সন্তানের জীবনের জন্য কাকুতি মিনতি করতে থাকেন। কান্নায় ভেঙে পড়া অসহায় মাকে দেখে অনন্ত আম্বানি তাঁকে আশ্বস্ত করার চেষ্টা করেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে ছোট্ট বেদাংশকে তাদের হাসপাতালে নিয়ে আসার অনুরোধ করেন। তিনি শিশুটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেবেন বলে কথা দেন। তিনি ভিডিও কলেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, শিশুটির সুস্থ হয়ে ওঠার সম্পূর্ণ খরচ তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন।

আরও পড়ুন: ২ লক্ষ কোটি বিনিয়োগ! হরিপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানানোর প্রস্তাব রিলায়েন্সের

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশ পাওয়ার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায়। ধনী শিল্পপতি পরিবারের সন্তান হয়েও অনন্তের এই বিনয়ী ব্যবহার ও মানুষের পাশে থাকার ইচ্ছাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। সরাসরি ভিডিও কলের মাধ্যমে শিশুটির মাকে আশ্বাস দেওয়ার দৃশ্যটি অনেকের হৃদয় ছুঁয়ে গেছে। নেটিজেনরা অনন্ত আম্বানির এই উদারতা ও মানবতাকে কুর্নিশ জানিয়েছেন এবং ছোট্ট বেদাংশের দ্রুত আরোগ্য কামনা করছেন।

Leave a Comment