বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরু হতে চলেছে উৎসবের মরসুম। আর এই শুভ সময়েই গ্রাহকদের বিনামূল্যে LPG সিলিন্ডার (Free LPG) বা রান্নার গ্যাস বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানা যাচ্ছে, দীপাবলির আগেই গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে একটি করে LPG সিলিন্ডার দেওয়া হবে বিজেপি সরকারের তরফে। কিন্তু কারা পাবেন এই বিশেষ সুযোগ? সরকারের তরফে জানানো হয়েছে, দীপাবলি উপলক্ষ্যে যে ফ্রি রান্নার গ্যাস দেওয়া হবে সেটা মূলত পাবেন রেশন কার্ডধারীরা (Ration Card)।
রেশন কার্ড থাকলেই মিলবে ফ্রি রান্নার গ্যাস
কয়েক মাস আগেই দিল্লির রেখা গুপ্তার সরকার ঘোষণা করেছিল, রাজধানীর বৈধ রেশন কার্ড হোল্ডাররা প্রত্যেক বছর দুটি করে রান্নার গ্যাস সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। প্রথম রান্নার গ্যাসটি পাওয়া যাবে হোলি বা দোল উৎসবের সময় এবং দ্বিতীয় রান্নার গ্যাসটি পাওয়া যাবে দীপাবলি উপলক্ষ্যে। অর্থাৎ দীপাবলীর ঠিক আগে।
তবে জানিয়ে রাখা প্রয়োজন, সরাসরি বাড়িতে গ্যাস সিলিন্ডার ডেলিভারি করবে না সরকার। বরং একটি রান্নার গ্যাস সিলিন্ডারের সমপরিমাণ অর্থ সরাসরি পাঠিয়ে দেওয়া হবে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। পরবর্তীতে উৎসবের মরসুমে ওই অর্থ দিয়েই গ্যাস কিনতে পারবেন তাঁরা। মূলত DBT এর মাধ্যমে পাঠানো হবে এই অর্থ।
আরও পড়ুন: জানেন পিতৃপক্ষে কাককে কেন খাবার দেওয়া হয়?
এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন, “দিল্লিতে বসবাসকারী রেশন কার্ডধারী সমস্ত পরিবার এই বিশেষ প্রকল্পের আওতায় আসবে। LPG হোক বা PNG সংযোগ, সমস্ত গ্রাহকরা এই প্রকল্পের সুবিধা পাবেন।” বিশেষ প্রকল্পটিতে সরকারের বার্ষিক আনুমানিক খরচ 242.77 কোটি টাকা। দিল্লির সরকার আগেই জানিয়ে দিয়েছে LPG-র দামের পরিবর্তনের সাথে সাথে গ্রাহকদের দেওয়া অর্থের পরিমাণও পরিবর্তন হবে। অর্থাৎ রান্নার গ্যাসের বাজার মূল্য বাড়লে সরকারের তরফেও সেই সমপরিমাণ মূল্যই দেওয়া হবে ক্রেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে।