সৌভিক মুখার্জী, কলকাতা: অক্টোবর মাস থেকে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য চালু হওয়ার কথা যুবশক্তি (Yuva Shakti)। বিজেপি সরকার তাদের প্রথম বাজেটেই জানিয়েছিল এ কথা। এই প্রকল্পের আওতায় গ্র্যাজুয়েটরা পাবেন ৩০০০ টাকা এবং নন-গ্র্যাজুয়েটরা ২০০০ টাকা। তবে অক্টোবরের ২ তারিখ পেরিয়ে গেলেও কবে থেকে এই প্রকল্পে আবেদন শুরু হবে তা জানায়নি রাজ্য সরকার। তবে সম্প্রতি এক দলীয় কর্মসূচি থেকে যুবশক্তি সহ আরও এক প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
যুবশক্তি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
আগের সরকার নির্বাচনের আগে চালু করেছিল যুবসাথী, যেখানে বেকার যুবক-যুবতীদের মাসিক ১৫০০ টাকা আর্থিক সহযোগিতা করা হচ্ছিল। তবে নির্বাচনী ইশতেহারে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, তারা সরকার গঠন করলে চালু হবে যুবশক্তি প্রকল্প, এবং তার আওতায় মিলবে ৩০০০ টাকা। সেই মতোই বাজেটে এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অক্টোবর থেকেই এই প্রকল্পের আবেদন শুরু হবে বলে জানান তিনি। এছাড়া, বাজেটে রাজ্যের কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয়। এবার তা নিয়েই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
নন্দীগ্রামে নির্বাচনী প্রচারের মঞ্চে দাঁড়িয়ে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমাদের আরও দুটো-তিনটে স্কিম চালু করতে হবে। গ্র্যাজুয়েট ছেলেদের এবং নন গ্র্যাজুয়েট টেন পাশ যুবশক্তি। আমাদের কলেজ পড়ুয়া ছাত্রী যারা এইচএস-এর পরে কলেজে পড়বেন, তিন বছর ১৭ হাজার, ১৭ হাজার, ১৬ হাজার, তিনবারে ৫০ হাজার টাকা পাবেন।” যদিও কবে থেকে যুবশক্তিতে আবেদন শুরু হবে সে বিষয়ে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
আরও পড়ুন: মা তারার কৃপায় সম্পত্তি লাভ হবে ৪ রাশির! আজকের রাশিফল, ৩ অক্টোবর
উল্লেখ্য, যুবশক্তি প্রকল্পের গ্র্যাজুয়েট যুবকদের আবেদন করার ক্ষেত্রে অবশ্যই কলেজের প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট প্রয়োজন পড়বে। তার পাশাপাশি পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার আইডি কার্ড লাগবে। এছাড়া মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স কপি, পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট দরকার পড়বে। তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে মাসিক আয় অবশ্যই ১ লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং বর্তমানে ওই যুবক-যুবতীকে বেকার হতে হবে এবং কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা চলবে না।