=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মহালয়া নয়, সপ্তমীতে রাজ্যে আসছেন মোদি! বেলুড় মাঠে কুমারী পুজো দেখবেন প্রধানমন্ত্রী

প্রীতি পোদ্দার, কলকাতা: মহালয়া বাদ দিয়ে এবার সপ্তমীতেই বাংলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi Durga Puja)। এখানেই শেষ নয় প্রথমবার অষ্টমীতে বেলুড় মঠে কুমারি পুজো দেখবেন তিনি (Narendra Modi Belur Math), সঙ্গে দেবেন অঞ্জলিও। আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে আয়োজিত মেগা ইভেন্টে আসার কথা ছিল নরেন্দ্র মোদির। কিন্তু পরে জানা যায়, কিছু ব্যক্তিগত কারণে তিনি ওইদিন আসতে পারবেন না। পরিবর্তনে আসতে পারেন অমিত শাহ (Amit Shah)। আর এবার শোনা যাচ্ছে, সপ্তমীর দিন রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী।

মহালয়ার দিন বঙ্গে আসতে পারেন অমিত শাহ

গত বৃহস্পতিবার রাজ্য সরকারের প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন সিএবি আধিকারিকদের সঙ্গে। তখন সেখানেই রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, মহালয়ায় ইডেনে আসবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছিল যে, চক্ষুদানের পাশাপাশি গাড়িতে চেপে গোটা স্টেডিয়াম প্রদক্ষিণ করবেন মোদি। কিন্তু তিনি না আসায় সেই পরিকল্পনাতেও বদল আনছে সংস্কৃতি দপ্তর। এদিকে ইডেন থেকে কলকাতার কয়েকটি নামকড়া পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করার কথা ছিল নরেন্দ্র মোদীর। তবে পরে জানা গিয়েছে, মহালয়ার দিন বঙ্গে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বদলে নরেন্দ্র মোদি আসতে পারেন সপ্তমীতে।

বেলুর মঠে কুমারী পুজো দেখবেন মোদী

বিজেপির দলের অন্দরে শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি মহালয়া দিন আসতে না পারলেও সপ্তমীর দিন বঙ্গে আসবেন। শুধু তাই নয় অষ্টমীতেও বেলুর মঠে কুমারী পুজো দেখবেন সঙ্গে অঞ্জলিও দেবেন। তবে সবটাই এখন অনুমান। কারণ পিএমও-র তরফে এখনও এবিষয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। এমনকি প্রকাশ্যেও আসেনি পুজোয় বঙ্গে তাঁর বিস্তারিত কর্মসূচি। তাই কোনো ইভেন্ট নিয়ে এখনই কোনো আলোচনা বা আয়োজন করার পরিকল্পনা করা হচ্ছে না বলেই আপাতত শোনা যাচ্ছে।

আরও পড়ুন: অন্নপূর্ণার টাকা না পেয়ে বারাসতে রাস্তায় শুয়ে বিক্ষোভ মহিলাদের, গ্রেফতার সিপিএম নেতা সহ ৩

প্রসঙ্গত, দুর্গাপুজোকে কেন্দ্র করে এ বছর বাংলায় এক আলাদাই আমেজ তৈরি হয়েছে। কারণ প্রথমবার বঙ্গে বিজেপি সরকারের আমলে দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে। যদিও বেশ কয়েক জায়গায় এই দুর্গাপুজো করা নিয়ে নানারকম অশান্তি শুরু হয়েছে। কোনো কোনো পুজো উদ্যোক্তা ঝামেলা করে বন্ধ করছে পুজো তো কোথাও আবার তৃণমূলের পুজো নিয়ে শুরু হয়েছে অশান্তি। একজন দেখার এসবের মাঝে আদেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্গাপুজোয় কলকাতায় আসেন কিনা।

Leave a Comment