=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ…” ৬ মাসের মধ্যেই বাংলায় UCC চালুর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আনিষা চৌধুরী, কলকাতা: পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বা Uniform Civil Code (UCC) কার্যকর করার বিষয়ে ফের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উত্তরাখণ্ড ও গুজরাটের ধাঁচে রাজ্যে UCC চালুর পাশাপাশি আগামী ছয় মাসের মধ্যে ‘লাভ জিহাদ’ (Love Jihad) ও ‘ল্যান্ড জিহাদ’ (Land Jihad)-এর বিরুদ্ধে কড়া আইন আনার কথা জানিয়েছেন তিনি। রবিবার কলকাতায় বিশ্ব হিন্দু পরিষদের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

বাংলার মানুষের উদ্দেশ্যে কী বললেন মুখ্যমন্ত্রী?

মুখ্যমন্ত্রী বলেন, “খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে UCC চালু হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমাকে ৬ মাস সময় দিন। UCC- পরে লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ আর ধর্ম পরিবর্তন কঠোর কঠিন আইন এনে সব বন্ধ করার কাজ করব। অনেক স্বপ্ন নিয়ে ৫০ বছর পর বাংলার মানুষ একই রাষ্ট্রবাদী সরকার এনে দিয়েছেন। এই স্বপ্ন বৃথা যাবেনা।”

শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী, তাঁর সরকার সংবিধানের কাঠামোর মধ্যেই কাজ করবে। একইসঙ্গে ভারতীয় সংস্কৃতি, সনাতন ঐতিহ্য, মন্দির, মঠ এবং অন্যান্য ধর্মীয় ও ঐতিহাসিক স্থানের সুরক্ষার বিষয়েও জোর দেন তিনি। UCC প্রসঙ্গে উত্তরাখণ্ড ও গুজরাটের মডেলের কথা উল্লেখ করে তিনি জানান, বাংলাতেও সেই পথে এগোনোর পরিকল্পনা রয়েছে। এর আগে রাজ্যে প্রস্তাবিত UCC বিল খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটিও গঠন করেছিল সরকার।

শুধু UCC বা নতুন আইন নয়, বক্তব্যে বিরোধী রাজনৈতিক শিবিরকেও নিশানা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার বিভিন্ন বোর্ড তৈরি করে হিন্দুদের মধ্যে বিভাজন তৈরি করেছে এবং গুজরাটি, মারাঠি ও বিহারিদের ‘বহিরাগত’ হিসেবে চিহ্নিত করার রাজনীতি করেছে। তাঁর প্রশ্ন, উর্দুভাষী ও বাংলাভাষী মুসলিমদের মধ্যে একইভাবে বিভাজন করার কথা কি কখনও বলা হয়েছে? তাঁর দাবি, এই ধরনের বিভাজনের লক্ষ্য মূলত হিন্দু সমাজকে ভাগ করা।

এদিনের বক্তব্যে ধর্মীয় পর্যটন নিয়েও বড় পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন ধর্মীয় স্থানকে কেন্দ্র করে একটি ধর্মীয় পর্যটন সার্কিট তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। আগামী দু’বছরের মধ্যে প্রায় ১,০০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প গড়ে তোলার কথা জানিয়েছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, এর মাধ্যমে ধর্মীয় স্থানগুলির উন্নয়নের পাশাপাশি দর্শনার্থীদের জন্য আরও ভালো পরিষেবার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: “ভীতি প্রদর্শন, জঙ্গলরাজ” আইনজীবী শামিমের উপর হামলায় বিস্ফোরক মমতা

সব মিলিয়ে, UCC-কে সামনে রেখে একাধিক গুরুত্বপূর্ণ আইনি ও সাংস্কৃতিক পদক্ষেপের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ছয় মাসের মধ্যে ‘লাভ জিহাদ’ ও ‘ল্যান্ড জিহাদ’-এর বিরুদ্ধে আইন আনার ঘোষণা এবং উত্তরাখণ্ড-গুজরাটের ধাঁচে UCC কার্যকরের প্রতিশ্রুতিই এদিনের বক্তব্যের অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে।

Leave a Comment