=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হাতে তেমন টাকা নেই? EMI-তে এভাবে কিনে নিন রান্নার গ্যাস

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাতে টাকা না থাকলেও যে দামি স্মার্টফোন বা গাড়ি কেনা যায়, সেটা বোধহয় EMI ব্যবস্থা না থাকলে জানতেন না আমজনতা। বর্তমান সময়ে দাঁড়িয়ে শূন্য পকেটেও ক্রেতাদের শখ পূরণ করার অধিকার দেয় ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট। তবে সাধারণত নিত্যপ্রয়োজনীয় স্বল্পদামের দ্রব্যের ক্ষেত্রে সচরাচর এই ব্যবস্থা নেই। ফলে পুরো টাকা খরচ করেই কিনতে হয় সেসব। তবে এবার রান্নার গ্যাসের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা দিচ্ছে ভারত পেট্রোলিয়াম (LPG EMI)। তাহলে কি এবার থেকে EMI-তে মিলবে রান্নার গ্যাসও?

EMI করে কেনা যাবে রান্নার গ্যাস?

মাসের শেষে গ্যাস ফুরিয়েছে, এদিকে হাতে নেই এক পয়সাও। এই ছবিটা ভারতের অসংখ্য পরিবারের। এমতাবস্থায়, যাতে টাকার জন্য বাড়ির হেঁসেলে রান্না বন্ধ না থাকে সেটা নিশ্চিত করতেই বড় পদক্ষেপ নিয়েছে ভারত পেট্রোলিয়াম। সংস্থাটি নিজেদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, এবার থেকে রান্নার গ্যাস কেনার জন্য পুরো টাকা হাতে না থাকলেও মিলবে সিলিন্ডার।

সংস্থাটির তরফে জানানো হয়েছে, গ্যাস নেওয়ার সময় সামান্য কিছু অর্থ দিতে হবে গ্রাহককে। এছাড়া সর্বোচ্চ 600 টাকা পর্যন্ত বাকি রাখা যাবে। সেই টাকাই EMI এর মাধ্যমে মাসে মাসে মিটিয়ে দিতে পারবেন গ্রাহকরা। এক্ষেত্রে ছয় মাসের মধ্যে প্রত্যেক মাসে 100 টাকা করে গ্যাসের দাম মিটিয়ে দিতে হবে। ভারত পেট্রোলিয়ামের এই উদ্যোগে দেশের বহু মধ্যবিত্ত পরিবার যে উপকৃত হবে সে কথা বলাই যায়।

আরও পড়ুন: ভারতের সমকক্ষ হতে মরিয়া পাকিস্তান! পুতিনকে কাছে টানতে ২০২৭-এ বড় চাল ইসলামাবাদের

কীভাবে মিলবে এই সুবিধা?

হাতে গ্যাসের পুরো দাম না থাকলে EMI এর মাধ্যমে রান্নার গ্যাস কিনতে চাইলে সরাসরি যোগাযোগ করতে হবে আপনার নিকটবর্তী ভারত পেট্রোলিয়ামের ডিস্ট্রিবিউটরের সাথে। আপনার এলাকার ডিস্ট্রিবিউটারকে সমস্ত বিষয়টা জানানোর পর তিনিই বলে দেবেন আপনি কীভাবে মাসিক কিস্তির মাধ্যমে রান্নার গ্যাস নিতে পারবেন। যদিও এখনই ভারতবর্ষের সব অঞ্চলের জন্য এই পরিষেবা চালু হয়নি।

Leave a Comment