=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

লন্ডনের পর্যটন মেলায় থাকবে পশ্চিমবঙ্গের স্টল, বড় ঘোষণা শঙ্কর ঘোষের

সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একবার বিশ্ব দরবারে ভারতের জয়জয়কার। জানা গিয়েছে, এবার লন্ডনের মেলায় (London Tourism Fair) অংশ নেবে অংশ নেবে পশ্চিমবঙ্গ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। লন্ডন ট্রাভেল মার্টে প্রথমবার অংশ নেবে পশ্চিমবঙ্গ। আগামী ডিসেম্বরে লন্ডন থেকে আন্তর্জাতিক পর্যটন মঞ্চে রাজ্যের প্রচার শুরু হবে। এই নিয়ে বড় তথ্য দিলেন রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ (Shankar Ghosh)।

লন্ডনের আন্তর্জাতিক পর্যটন মেলায় পশ্চিমবঙ্গের স্টল

জানা গিয়েছে, বিশ্বের ছ’টি বড় পর্যটন উৎসবে পর্যায়ক্রমে পশ্চিমবঙ্গের স্টল স্থাপন করা হবে। গতকাল শনিবার জলপাইগুড়িতে পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে জানান পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। চালসার কাছে একটি বেসরকারি রিসর্টে আয়োজিত বৈঠকে ব্যবসায়ীরা বন, পরিকাঠামো, ভূমি জটিলতা, বিদ্যুৎ, জঙ্গলে প্রবেশের টিকিট কাউন্টার ও প্রকৃতিবীক্ষণ কেন্দ্র সংস্কার-সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

আরও পড়ুনঃ বাংলা-সহ ৫ ধ্রুপদী ভাষার জন্য তৈরি হবে উৎকর্ষ কেন্দ্র, বড় ঘোষণা সরকারের

একগুচ্ছ ব্যবস্থার কথা জানালেন মন্ত্রী

মন্ত্রী সমস্যাগুলি লিখিতভাবে জমা দিতে বলেন এবং দু’মাসের মধ্যে ফের বৈঠক করে সমাধানের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। রাজ্যকে দেশের শীর্ষ পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে জেলা ধরে বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানান পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। পুরুলিয়ায় পলাশ উৎসব, সান্দাকফু-মেঘমা ভিন্টেজ কার র‍্যালি, দার্জিলিংয়ে চা উৎসব এবং কলকাতায় সাত দিনের আন্তর্জাতিক মানের ফুড ফেস্টিভ্যাল আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এর পাশাপাশি রাজ্যের পর্যটন ওয়েবসাইটকে আন্তর্জাতিক মানের করে তোলার কাজও শুরু হয়েছে। সিটংয়ের সাম্প্রতিক অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তুলে মন্ত্রী জানান, রাজ্যের প্রতিটি হোমস্টের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে।

Leave a Comment