=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিজেপিতে কোয়েল মল্লিক, বাংলাদেশি গ্রেফতার…! আজকের সেরা ১০ খবর (৪ অক্টোবর)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ অক্টোবর, রবিবার। বিজেপিতে কোয়েল মল্লিক, বাংলাদেশি গ্রেফতার, অন্নপূর্ণা যোজনার টাকা….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) বিস্ফোরক স্বীকারোক্তি ফ্লাই দুবাইয়ের বিমানে হামলাকারী পাইলটের

ফ্লাই দুবাইয়ের বিমানে মাঝ আকাশে ক্যাপ্টেনকে হামলা করার ঘটনায় অভিযুক্ত সহকারী পাইলট হামাম আল-হাম্মামি এবার বিস্ফোরক স্বীকারোক্তি করলেন। ২৯ বছর বয়সী ওমানি এই নাগরিক হামামকে আগেই তাঁর দেশের বিমান সংস্থা ওমানের তরফে উড়ান চালানো থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে খবর। তবে তদন্তকারী সংস্থার কাছে তিনি দাবি করেছেন যে, “বিমানটিকে ক্র্যাশ করাতে চেয়েছিলাম। মৃত্যুকে ভয় পাই না।” সৌদি আরবে বিমানটি জরুরি অবতরণের পর জিজ্ঞাসাবাদের সময়ই এই বক্তব্য রাখেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) ভারতীয় সংস্থার কারখানায় হামলা চালাল রাশিয়া

রাশিয়ার হামলায় বিধ্বস্ত হয়েছে ইউক্রেনে ভারতীয় সংস্থা কুসুম গ্রুপ ফার্মার একটি বিশাল ওষুধ কারখানা। চরম ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের ওই কারখানা। এমনকি প্রচুর ওষুধও নষ্ট হয়েছে এবং ওই হামলায় মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে খবর। গত কয়েক মাস ধরে রাশিয়ায় ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। পাল্টা রাশিয়াও হামলা চালিয়ে যাচ্ছে। তবে সম্প্রতি সেই হামলার কবলে পড়েছিল সুমির শহর। আর সেখানে রয়েছে ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থার ওই কারখানা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) ৬ মাসের মধ্যেই বাংলায় UCC চালুর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করার বিষয়ে এবার বড় ঘোষণা করে ফেললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরাখণ্ড এবং গুজরাটের পাশাপাশি আগামী ৬ মাসের মধ্যেই লাভ জিহাদ এবং ল্যান্ড জিহাদের বিরুদ্ধে কড়া আইন আনা হবে বলে জানিয়েছেন তিনি। রবিবার বিশ্ব হিন্দু পরিষদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে, “খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে ইউসিসি চালু হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমাকে ৬ মাস সময় দিন। অনেক স্বপ্ন নিয়ে ৫০ বছর পর বাংলার মানুষ রাষ্ট্রবাদী সরকার এনে দিয়েছেন।” বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) পুজোর আগেই খুলছে দ্বিতীয় ফারাক্কা সেতু

দুর্গাপুজোর মুখে বড় উপহার। খুলতে চলেছে দ্বিতীয় ফারাক্কা ব্রিজ। মালদার দিক থেকে কলকাতার দিকে যাওয়া এক সাইডের ব্রিজ চালু হয়েছে। এবার ফারাক্কার দিক থেকে মালদার দিকে যাওয়া ব্রিজটি চালু হয়ে গেলে পুরোপুরি যানজটমুক্ত হবে। এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু হিসেবেই আত্মপ্রকাশ করবে। আর এই সেতুটি প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ হবে। এমনকি সেতুটিতে চারটি লেন থাকবে বলেই জানা গিয়েছে। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই ব্রিজ। অবশেষে প্রশাসন তা মান্যতা দিচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) মুম্বাইয়ে গ্রেফতার ১৩ বাংলাদেশি

ভারতে অবৈধভাবে বসবাসরত ১৩ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল মুম্বাই পুলিশ। গত ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর তাদের গ্রেফতার করা হয়েছে বলেই খবর। এমনকি যারা জাল পরিচয়পত্র তৈরি করে ভারতে প্রবেশ, ভ্রমণ এবং বসবাস করতে সাহায্য করছে, তাদের সন্ধানে তল্লাশি চলছে বলেও খবর। এদিকে ১ অক্টোবর পুলিশের সন্ত্রাসদমন শাখা জানতে পারে যে, নালসোপাড়া পূর্বের মোরগাঁও এলাকার সাতজন বাংলাদেশী বসবাস করছেন। সেই তল্লাশিতেই গ্রেফতার করা হয় তাদের। এমনকি তাদের কাছ থেকে সিম কার্ড উদ্ধার হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) অন্নপূর্ণার টাকা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ হাবড়ার মহিলাদের

অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ায় এবার মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন হাবড়ার মহিলারা। মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পাওয়ার পর কৃতজ্ঞতা জানাতে মিছিলের ডাক দিয়েছেন তারা। এমনকি কোথাও আবার জনপ্রতিনিধিদের কাছে গিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। এক মহিলার কথায়, “মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। এই টাকা দিয়ে আমরা আমাদের সন্তানের টিউশনের মাইনে দিচ্ছি। আবার কেউ গ্যাস কিনছে। কেউ আবার অসুস্থ মানুষের চিকিৎসা করাচ্ছি। প্রধানমন্ত্রী যে নিজের কথা রেখেছেন, সেটাতেই আমরা ধন্য।” বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ সরকারের

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তপ্ত গোটা দেশ। দিল্লির পাশাপাশি মুম্বাই থেকেও চলছে আন্দোলন। রাস্তায় নামছে ছাত্র-যুবরা। এদিকে তারই মধ্যে আরও বিপাকে পড়লেন মুখ্য নির্বাচন কমিশনার। তাঁর বিরুদ্ধে ২০ বছরের পুরনো একটি মামলায় নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে কেরলের কংগ্রেস সরকার। ২০০৬ সালে কেরলে বামপন্থী সরকারের আমলে জ্ঞানেশ পূর্ত দপ্তরের সচিব পদে কর্মরত ছিলেন। সেই সময় মালয়েশিয়া ভিত্তিক সংস্থা পার্টি-বেল কেরলে ২৫৪ কিলোমিটার একটি সড়কের বরাত পায়। কিন্তু ঘুষ চাওয়ার অভিযোগে এক ইঞ্জিনিয়ার আচমকা আত্মহত্যা করলে সুইসাইড নোটে তিনি তৎকালীন পূর্ত সচিব জ্ঞানেশ কুমারের নাম লিখে গিয়েছিলেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) বালুরঘাটের তিন রুটে বন্ধ বাস পরিষেবা

বালুরঘাটে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে চাঞ্চল্য। টোটো, অটো এবং ম্যাজিকের ফলে নির্দিষ্ট বাসস্ট্যান্ডের আগেই অনেকে থানামোড় থেকে গন্তব্যের গাড়ি পেয়ে যাচ্ছেন। সেই কারণে বাসে দিনের পর দিন যাত্রী কমছে এবং পরিষেবা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে বলেই অভিযোগ। এই পরিস্থিতির প্রতিবাদেই পথে নেমেছেন সংশ্লিষ্ট বাস মালিক এবং কর্মীরা। তাদের বক্তব্য, শহরের বাইরে নির্ধারিত বাসস্ট্যান্ড থেকে সমস্ত যাত্রীবাহী গাড়ি চলাচল করত। তবে বর্তমানে অন্যান্য যানবাহনের ভাড়া কম হওয়ায় বাস মালিকেরা অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রেখেছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) লন্ডনের পর্যটন মেলায় থাকবে পশ্চিমবঙ্গের স্টল

লন্ডনের মেলায় এবার অংশ নেবে পশ্চিমবঙ্গ। লন্ডনের ট্রাভেল মাঠে প্রথমবার বাংলা। আগামী ডিসেম্বর মাসে লন্ডন থেকে আন্তর্জাতিক পর্যটন মঞ্চে রাজ্যের প্রচার শুরু হবে। এ নিয়ে বড় তথ্য দিয়েছেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। তিনি জানিয়েছেন, বিশ্বের ছটি বড় পর্যটন উৎসবে পর্যায়ক্রমে পশ্চিমবঙ্গের স্টল স্থাপন করা হবে। শনিবার জলপাইগুড়িতে পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এই প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। এমনকি একটি বেসরকারি রিসোর্টে আয়োজিত ওই বৈঠকে ব্যবসায়ীর বন, পরিকাঠামো, ভূমি জটিলতা, বিদ্যুৎ, জঙ্গলে প্রবেশের টিকিট কাউন্টারসহ অন্যান্য বিস্তারিত সমস্যা তুলে ধরেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী হলেন কোয়েল মল্লিক

বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী হলেন কোয়েল মল্লিক। যে জল্পনা চলছিল তাতেই পড়ল শিলমোহর। তৃণমূলের হয়ে রাজ্যসভায় জেতা আসন ছেড়ে এবার পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন তিনি। রবিবার বিজেপির তরফ থেকে প্রকাশিত রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী তালিকায় নাম রয়েছে কোয়েল মল্লিকের। আগামী ১৬ অক্টোবর এই আসনে ভোট গ্রহণ। আসলে এবারের বিধানসভা নির্বাচনের পর কোয়েল মল্লিকসহ তৃণমূলের চারজন রাজ্যসভার সাংসদ দল ছাড়েন।  বাকি তিনজন বিজেপিতে যোগদান করলেও কোয়েল মল্লিককে নিয়ে চলছিল জল্পনা। সেই জল্পনাই হল সত্যি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment