=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“কোনও মানেই হয় না” মহম্মদ শামিকে টিম ইন্ডিয়ায় না ফেরানোর আহ্বান দীনেশ কার্তিকের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটা দীর্ঘ সময় ভারতীয় দলে (Team India) দেখা নেই মহম্মদ শামির (Mohammed Shami)। শেষবারের মতো খেলেছিলেন চ্যাম্পিয়নস ট্রফিতে। এরপর বারবার জল্পনা বাড়লেও ভারতের অভিজ্ঞ পেসারকে টিম ইন্ডিয়ায় ডাকা হয়নি। এ নিয়ে বিগত দিনগুলিতে বেশ কয়েকবার হতাশা প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটারেরা। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় বোলিং বিভাগের দুর্বলতা প্রকাশ্যে চলে আসতেই ফের শামি, ভুবেনশ্বর কুমারদের দলে ফেরানোর দাবি উঠছে। আর ঠিক সেই পর্বে বড় মন্তব্য করলেন দীনেশ কার্তিক।

শামিকে নিয়ে বড় মন্তব্য কার্তিকের

এগিয়ে আসছে 2027 ওয়ানডে বিশ্বকাপ। তার আগে অবশ্য অনেকটাই সময় পাবে ভারতীয় দল। নিজেদের পুরোপুরি প্রস্তুত করে মূল আসরে নামাই লক্ষ্য বিরাট কোহলিদের। এমতাবস্থায়, জাতীয় দলে মহম্মদ শামির মতো একজন বোলারের অভাব থাকলেও প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক মনে করছেন না এখন আর টিম ইন্ডিয়ায় শামির ফেরা উচিত। বরং নির্বাচকরা নতুন বোলারদের সুযোগ দিক, এমনটাই চাইছেন তিনি।

তরুণ বোলারেরা ভারতীয় দলে জায়গা পেলেও বারবার উপেক্ষিত থেকেছেন শামি। তবে টিম ইন্ডিয়ায় সুযোগ না হলেও ঘরোয়া ক্রিকেটে নিজেকে পুরোপুরি মেলে ধরেছিলেন এই ভারতীয় তারকা। একের পর এক উইকেট নিয়ে জাতীয় দলে ফেরার জন্য সব রকম চেষ্টা করে গিয়েছেন পেসার। তবে এবার সম্ভাবনা বাড়লেও শামির টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তন প্রসঙ্গে বড় মন্তব্য করলেন দীনেশ কার্তিক। ক্রিকবাজকে দেওয়া একটি সাক্ষাৎকারে, ভারতীয় তারকা জানালেন, শামিকে এখন আর জাতীয় দলে ফেরানো ঠিক হবে না!

দীনেশ কার্তিকের কথায়, “না, আমার মনে হয় আরও অনেক ফাস্ট বোলার আছেন। ভারত তাঁকে ইতিমধ্যেই পেছনে ফেলে এগিয়ে গিয়েছে। তার কাছে ফিরে যাওয়ার কোনও মানেই হয় না। তাই শামি ভাল বোলিং করলেও আমি তাঁর দিকে ফিরে তাকাবো না।” ক্রমাগত ভারতীয় দলে ফেরার চেষ্টা করে চলেছেন শামি, এমতবস্থায় একজন প্রাক্তন ক্রিকেটার হয়ে দীনেশ কার্তিকের এমন মন্তব্য একেবারেই ভালভাবে নিচ্ছেন না ভক্তরা।

আরও পড়ুন: পুজোর কেনাকাটায় টাকা বাঁচাতে কাজে লাগান এই ৯টি টিপস

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গোটা সিরিজেই উন্মুক্ত হয়ে পড়েছে ভারতীয় বোলিং বিভাগের দুর্বলতা। বিশেষ করে শেষ ওয়ানডেতে অংশুল কম্বোজ, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদবরা যেভাবে রান দিয়েছেন তাতে খুব সহজেই জয়ের রাস্তা প্রশস্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ। আর সেই সূত্র ধরে এবার ভারতের বোলিং বিভাগের দুর্বলতা ঢাকতে অভিজ্ঞ বোলার শামি, ভুবেনশ্বর কুমারদের দিকে ঝুঁকতে পারে টিম ম্যানেজমেন্ট।

Leave a Comment