সৌভিক মুখার্জী, কলকাতা: ক্যাপ্টেন স্মিতের প্রশংসায় পঞ্চমুখ দেশ-বিদেশের রাষ্ট্রপ্রধানরা। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কলে তাঁর ভূয়সী প্রশংসা করেছিলেন। এমনকি বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন তিনি। তবে এবার বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ক্যাপ্টেন স্মিত মুচ্ছরের সাহসিকতাকে কুর্নিশ জানিয়ে করলেন বড় ঘোষণা। এদিন বাংলা থেকেই রাষ্ট্রবাদী পাইলট তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের সাথে সহযোগিতায় খুব তাড়াতাড়ি বাংলায় ইনস্টিটিউট গড়ার ইঙ্গিত তাঁর।
ক্যাপ্টেন স্মিতকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
বাংলায় আজ নতুন চারটি এয়ারপোর্ট তৈরির চুক্তিতে সিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেহালায় নতুন একটি ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট গড়ার আর্জি আগেই জানিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “ভারতের প্রত্যেক পাইলট দেশকে ভালোবাসেন। কিছুদিন আগে আমাদের এক পাইলট নিজের সাহসিকতার পরিচয় দিয়ে বহু নিরাপরাধ জীবন বাঁচিয়েছেন। বাংলা থেকে যেন এরকম পাইলট তৈরি হতে পারে, সেই আর্জি আমি জানাচ্ছি।”
মুখ্যমন্ত্রী চান, বাংলা থেকেই তৈরি হোক মচ্ছরের মতো রাষ্ট্রবাদী পাইলট। এমনকি বাংলা যাতে সেই সুযোগ পায়, তার জন্য তিনি কেন্দ্রের সহযোগিতার মাধ্যমে ইনস্টিটিউট গড়ার প্রসঙ্গ তুলেছেন। তাঁর কথায়, “এই সমস্ত পাইলটরা শুধুমাত্র দেশ নয়, বরং গোটা বিশ্বে পরিষেবা দিতে পারবেন।” বলাবাহুল্য, বুধবার দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানটি মাঝ আকাশে হাইজ্যাক হয়। ককপিটে ভারতীয় পাইলট স্মিতকে আচমকা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় কো-পাইলট হামাম।
আরও পড়ুন: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামে IC বদল করল শুভেন্দুর সরকার, নতুন দায়িত্বে কে?
এমনকি সেই সময় বিমানটি প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে আসে। গুরুতর আহত অবস্থায় কোনও মতে ককপিটের দরজা খোলেন স্মিত। এরপর অন্যান্যদের সাহায্যে বিমানটি নিরাপদে দুবাইয়ের এক এয়ারপোর্টে ল্যান্ড করে। এমনকি পরে তদন্ত করে জানা যায়, ওই কো-পাইলট আসলে আল-কায়েদা সমর্থিত একজন দুষ্কৃতী। তাঁর প্রকৃত উদ্দেশ্য ছিল ক্যাপ্টেন স্মিতকে মারা এবং গোটা প্লেনটিকে ক্র্যাশ করিয়ে দেওয়া। তবে এই দুর্ঘটনায় ভারতীয় পাইলট স্মিতের প্রশংসা করেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। সেই সূত্রে এবার প্রধানমন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাঁর সাহসিকতার কুর্নিশ জানিয়ে বড় ঘোষণা করলেন।