=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বেতন ৬৪,৮২০! ব্যাঙ্ক অফ বরোদায় ১১০০ শূন্যপদে নিয়োগ, চলছে আবেদন

আনিষা চৌধুরী, কলকাতা: ব্যাঙ্কে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য বড় সুযোগ নিয়ে এসেছে ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)। এখানে Wealth Executive এবং Credit Analyst পদে মোট ১১০০ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে Wealth Executive পদে ১০০০টি এবং Credit Analyst পদে ১০০টি শূন্যপদ রয়েছে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ বাড়িয়ে ১৬ অক্টোবর ২০২৬ করা হয়েছে। আপনিও কি আবেদন করতে চান? তাহলে জেনে নিন আবেদনের পদ্ধতি এবং প্রয়োজনীয় শর্তাবলী।

শিক্ষাগত যোগ্যতা

Wealth Executive পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। এর পাশাপাশি নির্দিষ্ট কিছু পেশাগত শংসাপত্রের মধ্যে অন্তত একটি থাকতে হবে। যেমন NISM-এর সংশ্লিষ্ট শংসাপত্র অথবা Insurance Institute of India-এর IC 38 শংসাপত্র। ব্যাঙ্কিং, অর্থনীতি, বিপণন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা কিংবা MBA থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না। সম্পদ ব্যবস্থাপনা বা Wealth Product-এর বিক্রয় সংক্রান্ত কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Credit Analyst পদের জন্যও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) হতে হবে। এছাড়া তফসিলি বাণিজ্যিক ব্যাঙ্কে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। কর্পোরেট ঋণ সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বয়সসীমা কত?

বয়স হিসাব করা হবে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী।

  • Wealth Executive: ২২ থেকে ৩২ বছর।
  • Credit Analyst: ২১ থেকে ৩৩ বছর।

তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে। যেমন, তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীরা ৫ বছর, অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রেও নিয়ম অনুযায়ী অতিরিক্ত বয়সের ছাড় রয়েছে।

বেতন কত?

নিয়োগের পর পদ অনুযায়ী বেতন কাঠামো আলাদা।

  • Wealth Executive: মাসিক মূল বেতন শুরু হচ্ছে ৪৮,৪৮০ টাকা থেকে। বেতন কাঠামো অনুযায়ী তা সর্বোচ্চ ৮৫,৯২০ টাকা পর্যন্ত হতে পারে।
  • Credit Analyst: মাসিক মূল বেতন শুরু হচ্ছে ৬৪,৮২০ টাকা থেকে এবং তা সর্বোচ্চ ৯৩,৯৬০ টাকা পর্যন্ত যেতে পারে।

এর সঙ্গে ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও পাওয়া যাবে।

কবে থেকে আবেদন?

এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৬। প্রথমে আবেদনের শেষ তারিখ ছিল ২৪ সেপ্টেম্বর। পরে সময়সীমা বাড়িয়ে ১৬ অক্টোবর ২০২৬ করা হয়েছে। অর্থাৎ যোগ্য প্রার্থীদের হাতে এখনও আবেদন করার সুযোগ রয়েছে।

আবেদন ফি কত?

সাধারণ, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ৮৫০ টাকা, এর সঙ্গে প্রযোজ্য কর ও লেনদেনের খরচ যুক্ত হবে। তফসিলি জাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম, প্রাক্তন সেনাকর্মী এবং মহিলা প্রার্থীদের জন্য ফি ১৭৫ টাকা, এর সঙ্গে প্রযোজ্য কর ও লেনদেনের খরচ যুক্ত হবে।

কীভাবে আবেদন করবেন?

আবেদন করতে হবে অনলাইনে।

  • প্রথমে ব্যাঙ্ক অফ বরোদার সরকারি ওয়েবসাইটে গিয়ে ‘ক্যারিয়ার’ বিভাগে যেতে হবে।
  • সেখানে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি ও আবেদন করার লিঙ্ক পাওয়া যাবে।
  • এরপর নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, কাজের অভিজ্ঞতা-সহ প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় নথি ও ছবি আপলোড করে আবেদন ফি জমা দিতে হবে।
  • আবেদন সম্পূর্ণ হওয়ার পরে আবেদনপত্রের একটি কপি ডাউনলোড করে নিজের কাছে রেখে দেওয়া ভালো।

কীভাবে হবে নিয়োগ?

প্রার্থীদের বাছাইয়ের জন্য প্রয়োজন অনুযায়ী অনলাইন পরীক্ষা, মনস্তাত্ত্বিক পরীক্ষা, দলগত আলোচনা এবং ব্যক্তিগত সাক্ষাৎকার নেওয়া হতে পারে।

অনলাইন পরীক্ষা হলে মোট ১২০টি প্রশ্ন থাকবে। পরীক্ষার মোট নম্বর ১২০ এবং সময় ১২০ মিনিট।

প্রশ্ন থাকবে,

  • ইংরেজি ভাষা – ২০টি
  • যুক্তি ও পরিমাণগত দক্ষতা – ২০টি
  • সাধারণ জ্ঞান, অর্থনীতি ও ব্যাঙ্কিং – ২০টি
  • সংশ্লিষ্ট পদের পেশাগত জ্ঞান – ৬০টি

ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

কী কী নথি লাগতে পারে?

আবেদনের সময় প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে হবে। যেমন,

  • য়সের প্রমাণপত্র
  • পরিচয়পত্র
  • স্নাতকের শংসাপত্র ও নম্বরপত্র
  • সংশ্লিষ্ট পেশাগত যোগ্যতার শংসাপত্র
  • কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র
  • সংরক্ষিত শ্রেণির শংসাপত্র, যদি প্রযোজ্য হয়
  • বিশেষভাবে সক্ষমতার শংসাপত্র, যদি প্রযোজ্য হয়
  • প্রয়োজন অনুযায়ী অন্যান্য নথি

কাজের অভিজ্ঞতার ক্ষেত্রে নিয়োগপত্র, বেতন সংক্রান্ত নথি বা অভিজ্ঞতার শংসাপত্রের মতো প্রমাণ চাওয়া হতে পারে।

চাকরিতে যোগ দেওয়ার পর কী নিয়ম?

নির্বাচিত প্রার্থীদের প্রথমে ১২ মাসের পরীক্ষামূলক সময় বা প্রবেশনারি পর্বে থাকতে হবে। এছাড়া চাকরিতে যোগ দেওয়ার পর নির্দিষ্ট সময় কাজ করার শর্ত রয়েছে। নির্দিষ্ট সময়ের আগে চাকরি ছেড়ে দিলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নিয়ম অনুযায়ী অর্থ দিতে হতে পারে।

কোথায় হবে পোস্টিং?

এই নিয়োগের ক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্তে পোস্টিং দেওয়া হতে পারে। অর্থাৎ শুধুমাত্র নিজের শহর বা নিজের রাজ্যেই পোস্টিং হবে এমন নিশ্চয়তা নেই।

আরও পড়ুন: বেতন বৃদ্ধির ঘোষণা, বাংলায় নয়া বিমানবন্দর…! আজকের সেরা ১০ খবর (৫ অক্টোবর)

যোগ্য প্রার্থীদের শেষ দিনের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদন করার আগে ব্যাঙ্ক অফ বরোদার প্রকাশিত মূল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে যোগ্যতা, বয়স, নথি এবং অন্যান্য শর্ত যাচাই করে নেওয়া জরুরি।

Leave a Comment