=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মহালয়ার আকাশে উড়বে ৩০০০ ড্রোন, বিজয়া সম্মিলনী নিয়েও বড় উদ্যোগ রাজ্যের

আনিষা চৌধুরী, কলকাতা: টেলিভিশনের পর্দায় মহালয়ার অনুষ্ঠান তো সবাই দেখেছেন, কিন্তু দেবীর আগমনটা যদি আকাশ পথে হয়? তাহলে কেমন লাগবে? কলকাতায় এ বার মহালয়ার (Mahalaya) অনুষ্ঠান ঘিরে থাকছে এমনই একটি বিশেষ চমক। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজিত মেগা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে চলেছে ৩ হাজার ড্রোনের মিলিত ড্রোন শো (Drone)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজেই জানিয়েছেন, ওই ড্রোনের মাধ্যমে আকাশে মা দুর্গার আগমনকে তুলে ধরা হবে।

মহালয়ার দিন থাকছে কী কী চমক?

জানা গিয়েছে, মহালয়ার দিন অর্থাৎ ১০ অক্টোবর ইডেন গার্ডেন্সে দুর্গাপুজোর সূচনা উপলক্ষে বড় মাপের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেখানে বাংলার বিভিন্ন প্রান্তের শিল্পীদের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ঢাক, ছৌ নাচ, গান-সহ নানা সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। সন্ধ্যার অনুষ্ঠানের পরেই ড্রোন শো ও আতশবাজির আয়োজন করা হয়েছে।

আকাশে আলো ঝলমলে ছবি তৈরি করাই কি এই ড্রোন শোয়ের একমাত্র উদ্দেশ্য? না, মুখ্যমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী, ড্রোনের সাহায্যে দুর্গাপুজোর সঙ্গে জড়িত একাধিক দৃশ্যকে আকাশে ফুটিয়ে তোলা হবে। মা দুর্গার আগমন থেকে বিসর্জন পর্যন্ত পুজোর বিভিন্ন পর্ব এই বিশেষ প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হবে। আকাশেই ফুটে উঠবে পুজো মণ্ডপ।

ড্রোনের তৈরি দৃশ্যের মধ্যে ঢাক বাজানো, ধুনুচি নাচ, পুষ্পাঞ্জলি, ছৌ নাচ, ভোগ বিতরণ এবং সন্ধিপুজোর মতো দুর্গাপুজোর বিভিন্ন মুহূর্ত বাংলার মানুষের সামনে তুলে ধরা হবে। মহালয়ার আবহকে আরও জীবন্ত করে তুলতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী এবং মা দুর্গার আগমনের কাহিনিও দেখানোর পরিকল্পনা করা হয়েছে।

এই বছর দুর্গাপূজায় বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “২৬ তারিখে আমাদের পুজো কমিটিগুলোকে নিয়ে একটা মিলন মেলাতে বিজয়া সম্মিলনী হচ্ছে। সেটা একটু অভিনব স্টাইলে আমরা করছি এবারে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার খাবারের স্টল থাকবে সেখানে। মানে গতানুগতিক যে ওই ক্যাটারারের খাওয়ারের মতো নয়। বিভিন্ন জেলার যা বিখ্যাত খাবার আছে মানে সবই সেখানে চেষ্টা করব আমরা রাখার।”

আরও পড়ুন: ৫ নতুন চিতা শাবকের জন্ম হল কুনো ন্যাশনাল পার্কে, ভারতে সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০

অর্থাৎ, এ বারের মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠান শুধু যে মঞ্চেই সীমাবদ্ধ থাকছে না সে কথা বলাই বাহুল্য। আলো, শব্দ, সংস্কৃতি এবং প্রযুক্তির সমন্বয়ে আকাশকেও অনুষ্ঠানের বড় অংশ করে তোলার পরিকল্পনা করা হয়েছে। আর সেই আয়োজনের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে ৩ হাজার ড্রোনের মাধ্যমে আকাশের বুকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর গল্প।

Leave a Comment