=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১২৫ দিনের কাজে পিছিয়ে হাজার পঞ্চায়েত, বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

প্রীতি পোদ্দার, কলকাতা: ‘১২৫ দিনের কাজ’ এই প্রকল্প (VB G RAM G Bengal) নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পিছিয়ে থাকা এক হাজার পঞ্চায়েতে এবার মেন্টর নিয়োগ করার জন্য বিশেষ প্রস্তুতি (West Bengal Panchayat) নেওয়া শুরু করল পঞ্চায়েত দপ্তর। সমীক্ষা সূত্রে জানা গিয়েছে, জুলাই মাসে ‘ভিবি জি রামজি’ অর্থাৎ ‘১২৫ দিনের কাজ’ প্রকল্প চালু হলেও দেশের বাকি রাজ্যগুলির তুলনায় বাংলা অনেকটা পিছিয়ে রয়েছে। তাই সেই জায়গা থেকে রাজ্যকে এগিয়ে আনার জন্য এবার ‘দুর্বল’ পঞ্চায়েতগুলিকে চিহ্নিত করতে মেন্টর নিয়োগের সিদ্ধান্ত নিল প্রশাসন।

নিয়োগ করা হবে মেন্টর

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘ভিবি জি রামজি’ অর্থাৎ ‘১২৫ দিনের কাজ’ প্রকল্পে রাজ্যের ৩,৩৩৯টির মধ্যে ১০০০টি গ্রাম পঞ্চায়েত অনেকটা পিছিয়ে রয়েছে। তাই সেই ১০০০টি গ্রাম পঞ্চায়েতকে উন্নয়নের শিখরে নিয়ে আসতে যথাযথ মেন্টর নিয়োগ করা হবে। পঞ্চায়েত দপ্তরের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট জেলার আইএসজিপি (ইনস্টিটিউশনাল স্ট্রেংদেনিং অব গ্রাম পঞ্চায়েতস প্রোগ্রাম) সেল থেকে একজন-দু’জন করে আধিকারিককে সেখানকার ‘দুর্বল’ পঞ্চায়েতের সঙ্গে যুক্ত করা হবে। তারাই সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ নিশ্চিত করবে। এতদিন পঞ্চায়েতে প্রধানের অনুপস্থিতির জন্য কাজে যে ব্যাঘাত ঘটছিল সেই সমস্যা এবার নির্মূল করবে মেন্টর।

তালিকায় উঠে এসেছে অসংখ্য পঞ্চায়েত

প্রশাসনের তরফে যে যে পঞ্চায়েত এলাকার সমস্যার কথা তুলে ধরা হয়েছে তার মধ্যে অন্যতম হল বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা। তালিকায় বিস্তারিতভাবে জানা গিয়েছে, পুরুলিয়ার হুড়া ব্লকের কেশেরগড়, কালাবনি। জয়পুরের ঘাগরা, মুকুন্দপুর। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ১ ব্লকের আমগাছিয়া, আন্ধারমানিক, জুলপিয়া। কুলপির বাবুরমহল, ক্যানিং ১ ব্লকের মাতলা ১, মাতলা ২। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের বেড়াচাঁপা ১ ও ২, হাবড়া এক ব্লকের মছলন্দপুর ২ পঞ্চায়েত রয়েছে। দ্রুত যাতে এই পঞ্চায়েতগুলিতে প্রকল্পের সুবিধা পৌঁছয়, তার জন্য উপায় বলে দেবেন মেন্টররা।

আরও পড়ুন: পুজোর মণ্ডপে পরিকল্পিতভাবে আগুন লাগানোর চেষ্টা! আতঙ্ক ছড়াল মুর্শিদাবাদে

প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতার রদবদল হতেই বিভিন্ন ক্ষেত্রে একাধিক পরিবর্তন আনছে বিজেপি সরকার। শিক্ষা, স্বাস্থ্য, রেশন সব দিকেই একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঠিক তেমনই ‘১২৫ দিনের কাজ’ প্রকল্পকে পঞ্চায়েত স্তরে সঠিকভাবে পৌঁছে দিতে মেন্টর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মূলত তাঁরা পঞ্চায়েত ও ব্লক অফিসকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবেন। কাজ ঠিকমতো হচ্ছে কি না, সেটাও দেখবেন। যার ফলে আশা করা যাচ্ছে, এই উদ্যোগের মাধ্যমে কয়েক মাসের মধ্যেই আমূল পরিবর্তন দেখা যাবে ‘ভিবি জি রামজি’প্রকল্পে।

Leave a Comment