=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দুর্গাপুজোয় বিকেল ৪টের পর বন্ধ থাকবে অটো? নতুন নিয়ম জারি

সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কয়েকদিন পরেই রয়েছে দুর্গাপুজো। জায়গায় জায়গায় প্রস্তুতি তুঙ্গে। প্যান্ডেল বাঁধার কাজও প্রায় শেষ। ইতিমধ্যেই কাউন্টাডাউন শুরু করে দিয়েছেন সকলে। তবে পুজো আসলে একটি বিষয় সবাইকে খুব ভাবায়, সেটা হল বাস, অটো চলবে তো? চললেও গলা কাটা ভাড়া নেবে না তো? বিশেষ করে পুজোর সময়ে অটো চালকদের দৌড়াটি তুঙ্গে থাকে। এক লাফে কয়েকগুন অটো ভাড়া বেড়ে যাওয়ার ফলে বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে। যদিও চলতি বছর দুর্গাপুজোয় কলকাতায় অটো (Kolkata Auto) চলাচলে এবার নতুন নিয়ম চালু করছে কলকাতা পুলিশ।

দুর্গাপুজোয় কলকাতায় অটো চলাচলে বড় বদল

এক রিপোর্ট অনুযায়ী, কলকাতা পুলিশ (Kolkata Police) এই বছর দুর্গাপুজোর সময় বিকেল ৪টার পর অটো চালকদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে। ভিড় ও যানজটের পরিস্থিতি অনুযায়ী নির্দিষ্ট রুট ও এলাকায় সময়ভিত্তিক বিধিনিষেধ জারি করা হবে। পুজোর সময়ে কোন কোন রুটে অটো চলাচল নিয়ন্ত্রণ হবে সে সম্পর্কেও

জানা গিয়েছে, পুজোর (Durga Puja 2026) বিধিনিষেধ শুরু হওয়ার আগে দুপুর ৩–৪টা পর্যন্ত স্বাভাবিক যান চলাচল থাকবে। তবে রাসবিহারী অ্যাভিনিউ, হাতিবাগান, টালিগঞ্জ সার্কুলার রোডের মতো ভিড়প্রবণ এলাকায় প্রয়োজন অনুযায়ী অটো চলাচলে কড়া নিয়ন্ত্রণ হতে পারে। রাসবিহারী অ্যাভিনিউ কানেক্টরেও নির্দিষ্ট সময়ে অটো চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ সরকারি চাকরি পাচ্ছেন ৭৮ জন ক্রীড়াবিদ, নিয়োগ প্রক্রিয়া শুরু করল নবান্ন

কোন কোন অটো রুট নিয়ন্ত্রণ করা হবে?

সূত্রের খবর, পুজোর সময় পুরো শহরে অটো বন্ধ না করে নির্দিষ্ট রুট ও ভিড়প্রবণ এলাকায় প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ জারি করা হবে। রাসবিহারী অ্যাভিনিউ, হাতিবাগান ও টলিগঞ্জ সার্কুলার রোডে যানজট বাড়লে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করতে পারে পুলিশ।রাসবিহারী অ্যাভিনিউ কানেক্টরে নির্ধারিত পুজোর সময়ে অটো চলাচল বন্ধ থাকবে। এছাড়া জরুরি পরিস্থিতি বা গুরুতর যানজট তৈরি হলে নির্ধারিত সময়ের আগেই ওয়ান-ওয়ে ব্যবস্থা বা যান চলাচলের রুট বদলাতে পারবে পুলিশ।

Leave a Comment