=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ট্রাম্প নন, শান্তিতে নোবেল জিতে নিলেন ভারতীয় বংশোদ্ভুত মহিলা নাভি পিল্লে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শান্তিতে নোবেল পুরস্কার (Nobel Peace Prize) পেলেন ভারতীয় তামিল বংশোদ্ভুত মহিলা নাভানেথেম নাভি পিল্লে (Navanethem Pillay )। এর আগে দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারপতি ছিলেন তিনি। এবার বছর 85-র সেই মহিলাকেই নোবেল পুরস্কারে পুরস্কৃত করল নোবেল প্রাইজ কমিটি। মূলত শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক আইনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্যই ভারতীয় বংশোদ্ভুত মহিলাকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে।

2026 এ নোবেল জিতলেন পিল্লে

বিশিষ্ট আইনজ্ঞ 2008 সাল থেকে 2014 সাল পর্যন্ত রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার প্রধানের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একাধিক ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারপতি থেকে শুরু করে রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রেসিডেন্টও করা হয়েছিল পিল্লেকে। আন্তর্জাতিক আইনকে গুরুত্ব দিয়ে তা এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় অবদান রাখায় এবার এই ভারতীয় বংশোদ্ভুত মহিলা পেলেন নোবেল শান্তি পুরস্কার।

এ প্রসঙ্গে নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান জর্গেন ওয়াটনে ফ্রিডনেস বলেছেন, মূলত শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে পিল্লে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছে নোবেল পুরস্কার। পুরস্কারের 125 তম বছরে শান্তিতে নোবেল পাওয়ার সম্ভাব্য তালিকায় এগিয়েছিলেন অনেকেই। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অভিযানকারী দল থেকে শুরু করে ইউক্রেনে শিশুদের অধিকার রক্ষার স্বার্থে কাজ করা সংগঠন, বিশিষ্ট দুই আন্তর্জাতিক শীর্ষ আদালতের পাশাপাশি একাধিক নাম উঠে এসেছিল।

আরও পড়ুন: অসমে ট্রাকের ধাক্কায় দুমড়ে গেল BSF-র বাস, মৃত ১, আহত ৩২ জন জওয়ান

সবচেয়ে বড় কথা, দীর্ঘদিন ধরে নিজেকে শান্তির বার্তাবাহক হিসেবে দাবি জানিয়ে আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সম্ভাব্য তালিকায় ছিলেন। এর আগে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে বিভিন্ন যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে নোবেল প্রাইজের জন্য নিজেকে মনোনীত করেছিলেন তিনি। ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়া সেই আমেরিকার প্রেসিডেন্টও এবার নোবেল পেলেন না। বরং সকলের চোখের সামনে দিয়ে সেই নোবেল চলে গেল ভারতীয় বংশোদ্ভুত মহিলার ঝুলিতে।

Leave a Comment