=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দেশজুড়ে ক্রমাগত বিক্ষোভের মাঝেই বিরাট পদক্ষেপ নিল নির্বাচন কমিশন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে দেশের নানা প্রান্তে চলছে বিক্ষোভ। শনিবার, 10 অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। তবে সেই বিক্ষোভে অংশ নেওয়ার আগেই বিমানেই আটক করা হয়েছে অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাদের। এছাড়াও দিল্লির রাজপথ থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে এক হাজারের কাছাকাছি CJP সমর্থককে। এমতাবস্থায় নির্বাচন কমিশনের (Election Commission Of India) তরফে উঠে আসছে বড় খবর। জানা যাচ্ছে, ফর্ম 6 এর পর এবার ফর্ম 7 এর নিয়মে গুরুত্বপূর্ণ বদল এনেছে তারা।

ফর্ম 7 এর নিয়ম বদলে ফেলল নির্বাচন কমিশন

সাধারণত ফর্ম 7 ব্যবহার করা হয় ভোটার তালিকায় ভোটারের নাম যুক্ত করার বিষয়ে আপত্তি জানাতে বা নতুন নাম যুক্ত করার জন্য। এই ফর্ম পর্যালোচনা করার পর সংশ্লিষ্ট ব্যক্তির নাম বাদ দেওয়া হবে নাকি ওই নাম ভোটার তালিকায় যুক্ত করা হবে, সেই সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট BLO। এবার সেই ফর্মের নিয়মেই বদল আনা হল কমিশনের তরফে।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এবার থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বার ফর্ম 7 পূরণ করতে পারবেন। বলাই বাহুল্য, এর আগে কর্নাটকের বল্লারিওর মতো বেশ কয়েকটি নির্বাচনী এলাকায় বিপুল সংখ্যক আবেদন জমা করা নিয়ে কংগ্রেসের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফর্ম 7 এর নতুন সীমা নির্ধারণ করে দিয়েছে কমিশন। এর আগে কর্ণাটকের বল্লারিও অঞ্চলে অভিযোগ উঠেছিল, একজন বিজেপি কর্মী ফর্ম 7 এর অধীনে 7,561টি আবেদনপত্র জমা দিয়েছিলেন। সেই ঘটনার পরই কংগ্রেসের অভিযোগ খতিয়ে রেখে ব্যবস্থা নিল কমিশন। অনেকেই মনে করছেন, দেশজুড়ে হওয়া বিক্ষোভ, আন্দোলনের কারণেও নাকি এমন পদক্ষেপ নিল কমিশন।

আরও পড়ুন: আহার ক্যান্টিনে বড় চমক! মাত্র ১ টাকায় মিলবে বিরিয়ানি, আজ থেকেই শুরু পরিষেবা

উল্লেখ্য, এর আগে এতদিন ভোটার তালিকায় নাম যুক্ত করা বা নাম অন্তর্ভুক্তি নিয়ে আপত্তি জানানোর ক্ষেত্রে ফর্ম 7 পূরণ করার নির্ধারিত কোনও সীমা ছিল না। যেকোনও ভোটার ইচ্ছেমতো ফর্ম 7 জমা দিতে পারতেন। যদিও অনলাইনে একবারে এই ফর্ম জমা দেওয়ার সর্বোচ্চ সীমা ছিল 6। তবে এবার নির্বাচন কমিশনের সিদ্ধান্তে অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ 10 বার একজন ব্যক্তি ফর্ম 7 এর আবেদন জমা দিতে পারবেন।

Leave a Comment