=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিরাট জয় ভারতের! বিশ্বব্যাঙ্কের দক্ষিণ এশিয়ার তালিকা থেকে বাদ দেওয়া হল পাকিস্তানকে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বিরুদ্ধে চিরকাল ছক কষে আসা পাকিস্তানকে এবার বড় ধাক্কা দিল বিশ্বব্যাঙ্ক (World Bank)। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানটি তাদের দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে এবার পাকিস্তানকে (Pakistan) বাদ দিয়েছে। পশ্চিমের দেশকে রাখা হয়েছে বিভিন্ন উপসাগরীয় দেশ ও উত্তর আফ্রিকার দেশগুলির সঙ্গে। আর এই বদলের ফলে দক্ষিণ এশিয়ার তালিকায় রয়েছে বর্তমানে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং মালদ্বীপ। এক পাকিস্তানি বিশেষজ্ঞের দাবি, বিশ্বব্যাঙ্কের এমন বড় পদক্ষেপের পেছনে রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যেকার উত্তেজনা।

ভারতের জন্য বড় সাফল্য?

পাকিস্তানি সাংবাদিক শাহবাজ রানা তার এক্সপ্রেস টিভি শোতে জানিয়েছেন, বিশ্বব্যাঙ্কের বর্তমান সভাপতি অজয় বাঙ্গা একজন ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় তিনি চেয়েছিলেন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের দক্ষিণ এশীয় কার্যালয় নয়া দিল্লিতে তৈরি হোক। এদিকে ভারত এবং পাকিস্তানের মধ্যে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা রয়েছে।

ফলে, বিশ্বব্যাঙ্কের দক্ষিণ এশীয় কার্যালয়, নয়া দিল্লিতে হলে স্বাভাবিকভাবেই পাকিস্তানকে সরে যেতে হতো। এতে তৈরি হতো ভিসার সমস্যা। প্রাথমিকভাবে এই সিদ্ধান্তে পাকিস্তান রাজি না হলেও পরবর্তীতে নতি স্বীকার করে তারা। ফলে, সমস্ত দিক বিবেচনা করেই পাকিস্তানকে বিশ্বব্যাঙ্কের দক্ষিণ এশিয়ার তালিকা থেকে সরিয়ে উপসাগরীয় ও উত্তর আফ্রিকার দেশগুলির সাথে রাখা হয়েছে।

কূটনৈতিক মহলের অনেকেই বলছেন, পাকিস্তানকে দক্ষিণ এশিয়ার তালিকা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি ভারতের জন্য আদতেই বড় সাফল্য। জানা যাচ্ছে, পাকিস্তানের উপসাগরীয় দেশ ও উত্তর আফ্রিকার দেশগুলির সাথে যুক্ত হওয়ার বিষয়টিতে সমর্থন করেছে পাক সরকারও। যে বিষয়টি বেশ খানিকটা অবাক করেছে সকলকে। সবচেয়ে বড় কথা একই গ্রুপে রাখা হয়েছে আফগানিস্তানকেও। আর এই গ্রুপের নাম দেওয়া হয়েছে MENAAP।

আরও পড়ুন: ‘মোদির পতন দেখার অপেক্ষায় আছি’ প্রধানমন্ত্রীকে আক্রমণ বাংলাদেশের প্রাক্তন উপদেষ্টার

না বললেই নয়, এতদিন পাকিস্তানকে ভারত এবং বাংলাদেশের মতো দেশের সাথে তুলনা করা হলেও এবার থেকে পাকিস্তানের সাথে তুলনা করা হবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, মরক্কো, আলজেরিয়ার মতো দেশের সাথে! শোনা যাচ্ছে, স্থান পরিবর্তন হওয়ায় এবার পাকিস্তান সরকার বিশ্বব্যাঙ্কের কাছ থেকে তুলনায় কিছুটা বেশি ঋণও পেতে পারে।

Leave a Comment