=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পুরুলিয়ার বুকে যেন এক টুকরো ‘পহেলগাঁও’, পুজোর ছুটিতে ঘুরে আসুন টুরগা ড্যাম

সহেলি মিত্র, কলকাতাঃ রোজকার একঘেয়ে জীবনে হাঁপিয়ে উঠেছেন? কোথাও ঘুরতে যেতে মন চাইছে? তাহলে ঘুরে আসতে পারেন টুরগা ড্যাম (Turga Dam) থেকে। সবুজ পাহাড়, শান্ত পরিবেশ আর মনভোলানো প্রাকৃতিক দৃশ্যের টানে সপ্তাহান্তে ঘুরে আসার জন্য এটি হতে পারে দারুণ একটি গন্তব্য। এই জায়গাটিকে অনেকে ‘পশ্চিমবঙ্গের পহেলগাঁও’-ও বলেন, এতটাই সুন্দর জায়গা। পুজো আসছে, এই সময়ে ভিড়কে পেছনে রেখে এই জায়গায় ঘুরে এলে কেমন হয়।

দুদিনের ছুটিতে ঘুরে আসুন টুরগা ড্যাম

এখন নিশ্চয়ই ভাবছেন এত সুন্দর জায়গাটি কোথায় রয়েছে? তাহলে এরজন্য আপনাকে যেতে হবে পুরুলিয়া (Offbeat Purulia)। পুরুলিয়ার বাঘমুন্ডির টুরগা ড্যাম প্রকৃতিপ্রেমীদের কাছে এক অপূর্ব ঠিকানা। যারা পুরুলিয়া ঘুরতে গিয়ে একটু অফবিট জায়গার খোঁজ করেন, তাঁদের জন্য এই জায়গার কোনও তুলনাই হয় না। বিস্তীর্ণ প্রান্তর, ঢেউ খেলানো সবুজ তৃণভূমি, বয়ে চলা জলধারা আর পাহাড়ের ঢালে পাইন ও দেবদারু গাছের সারি—সব মিলিয়ে বর্ষার আগে এখানকার প্রকৃতি যেন নতুন করে সাজে। অনেকে এই মনোরম স্থানকে ‘পশ্চিমবঙ্গের পহেলগাঁও’ বলেও তুলনা করেন।

এখান থেকে আপনি আরও নানা জায়গায় ঘুরতে পারেন। একটি গাড়ি বুক করে একে একে খয়রাবেড়া ড্যাম,চেমটাবুরু পাহাড়, মুখোশ গ্রাম (চড়িদা), ঘাটকোচা ফলস, বামনী জলপ্রপাত, মার্বেল হ্রদ, মার্বেল ওয়াচ টাওয়ার, মুরগুমা ড্যাম, সুইসাইড পয়েন্ট (উকমাবুরু), সয়াগত জলপ্রপাত ইত্যাদি।

কীভাবে পৌঁছাবেন?

হাওড়া থেকে রাত ১১টা ৩৫ মিনিটে চক্রধরপুর এক্সপ্রেসে চেপে সকালে বরাভূম স্টেশনে নামতে হবে। সেখান থেকে গাড়িতে প্রায় ৪৫ মিনিটের পথ পেরোলেই পৌঁছে যাওয়া যায় টুরগা ড্যামে।

Leave a Comment