=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১.২০ লক্ষ টাকা বেতন, পরীক্ষা ছাড়াই চাকরি, জেনে নিন আবেদন পদ্ধতি

আনিষা চৌধুরী, কলকাতা: আপনিও কি সরকারি প্রতিরক্ষা সংস্থায় কাজ করার সুযোগ খুঁজছেন? তাহলে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (Hindustan Aeronautics Limited বা HAL) নতুন নিয়োগ (Recruitment) বিজ্ঞপ্তিটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ এই মহারত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা জুনিয়র এক্সিকিউটিভ পদে ১৫০ জনকে নিয়োগ করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। কীভাবে আবেদন করবেন? কী কী লাগবে? এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।

কোন কোন পদে নিয়োগ হবে?

HAL-এর বিজ্ঞপ্তি অনুযায়ী,

  • অ্যারোনটিক্যাল
  • কেমিক্যাল
  • সিভিল
  • কম্পিউটার সায়েন্স
  • ইলেকট্রিক্যাল
  • ইলেকট্রনিক্স
  • মেকানিক্যাল
  • মেটালার্জি
  • প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং

উপরিউক্ত শাখায় জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে নিয়োগ করা হবে।

কোন পদে কত শূন্য পদ?

শূন্যপদের মধ্যে, মেকানিক্যালে ৭৮টি, ইলেকট্রিক্যালে ২৫টি এবং ইলেকট্রনিক্সে ২১টি পদ রয়েছে। এছাড়া সিভিলে ৭টি, কম্পিউটার সায়েন্সে ৬টি, প্রোডাকশনে ৬টি, মেটালার্জিতে ৩টি এবং অ্যারোনটিক্যাল ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ২টি করে পদ রয়েছে। অর্থাৎ, নিজের ইঞ্জিনিয়ারিং শাখা অনুযায়ী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এই নিয়োগে আবেদন করতে হলে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় B.E. বা B.Tech ডিগ্রি থাকতে হবে। ডিগ্রিটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা অনুমোদিত প্রতিষ্ঠানের হতে হবে। বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট শর্ত মেনে ১০+২+৪, ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ১০+৩+৩ এবং পাঁচ বা ছয় বছরের ইন্টিগ্রেটেড ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও গ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। তবে করেসপন্ডেন্স, দূরশিক্ষা, পার্ট-টাইম বা ই-লার্নিংয়ের মাধ্যমে অর্জিত ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

শুধু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই হবে না, ন্যূনতম নম্বরের শর্তও পূরণ করতে হবে। সাধারণ, OBC-NCL এবং EWS শ্রেণির প্রার্থীদের ডিগ্রিতে অন্তত ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। অন্যদিকে, SC, ST এবং PwBD প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর প্রয়োজন। আবেদন করার আগে নিজের ডিগ্রির শাখা ও নম্বরের বিষয়গুলি বিজ্ঞপ্তির সঙ্গে মিলিয়ে নিন।

বয়সসীমা কত? কারা ছাড় পাবেন?

১৭ অক্টোবর ২০২৬ তারিখের হিসাবে সাধারণ ও EWS শ্রেণির প্রার্থীদের সর্বোচ্চ বয়স ২৮ বছর হতে হবে। SC ও ST প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় ৫ বছর এবং OBC-NCL প্রার্থীরা ৩ বছর ছাড় পাবেন। PwBD প্রার্থীদের ক্ষেত্রেও নিয়ম অনুযায়ী অতিরিক্ত বয়সের ছাড় রয়েছে। প্রাক্তন সেনাকর্মী এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য যোগ্য শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ম প্রযোজ্য হবে।

মাসে কত টাকা বেতন পাবেন?

HAL-এর জুনিয়র এক্সিকিউটিভ পদের বেতনক্রম E-0 গ্রেডে ৩০,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা। প্রাথমিক মূল বেতন মাসে ৩০,০০০। এর সঙ্গে নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা বা DA, বাড়িভাড়া ভাতা বা HRA এবং মূল বেতনের ৩৫ শতাংশ পর্যন্ত ক্যাফেটেরিয়া অ্যালাউন্স পাওয়ার সুযোগ রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় বছরে মূল বেতনের উপর ৩ শতাংশ বার্ষিক বৃদ্ধির ব্যবস্থাও রয়েছে। বেতনের পাশাপাশি স্বাস্থ্যবিমা, ছুটি, লিভ এনক্যাশমেন্ট, প্রভিডেন্ট ফান্ড মিলতে পারে।

আবেদন ফি কত দিতে হবে?

সাধারণ, OBC-NCL এবং EWS শ্রেণির প্রার্থীদের আবেদন ফি ৫০০ টাকা। এই ফি-র মধ্যে ১৮ শতাংশ GST অন্তর্ভুক্ত। SC, ST এবং PwBD প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না। অনলাইনে SBI-এর মাধ্যমে ফি জমা দিতে হবে এবং একবার জমা দেওয়া টাকা ফেরত পাওয়া যাবে না।

কীভাবে হবে প্রার্থী নির্বাচন?

  • এই নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা নেই।
  • প্রথমে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের শর্টলিস্ট করা হবে।
  • বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, শূন্যপদের অনুপাতে প্রতিটি শাখা ও শ্রেণি থেকে সর্বোচ্চ ১:১০ হারে প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হতে পারে।
  • এরপর নথি যাচাই, ব্যক্তিগত ইন্টারভিউ এবং প্রি-এমপ্লয়মেন্ট মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
  • ইন্টারভিউয়ে উত্তীর্ণ হওয়ার জন্য সাধারণভাবে অন্তত ৫০ শতাংশ নম্বরের শর্ত রয়েছে।
  • প্রযোজ্য ছাড়ের বিষয়টি বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত হবে।

কীভাবে আবেদন করবেন?

  • আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
  • এর জন্য HAL-এর অফিসিয়াল ওয়েবসাইটের Careers বিভাগে যেতে হবে
  • সেখানে ‘Engagement of Junior Executives on Short Term Basis-2026’ বিজ্ঞপ্তিটি খুলতে হবে।
  • অনলাইন পোর্টালও ব্যবহার করা যাবে (https://halstb.formflix.com/)।
  • প্রথমে রেজিস্ট্রেশন করে SMS বা ই-মেলের মাধ্যমে পাওয়া রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করতে হবে।
  • এরপর লগইন করে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং ইঞ্জিনিয়ারিংয়ের সেমেস্টারভিত্তিক নম্বর দিতে হবে।
  • সাম্প্রতিক ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
  • যাঁদের আবেদন ফি প্রযোজ্য, তাঁদের অনলাইনে টাকা জমা দিতে হবে।
  • পেমেন্ট যাচাইয়ের পর জমা দেওয়া আবেদনপত্র ডাউনলোড করে রাখতে হবে।

আরও পড়ুন: কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধির ঘোষণা সরকারের, মিলবে ৮০০০, কীভাবে করবেন আবেদন?

কবে পর্যন্ত আবেদন করা যাবে?

HAL-এর এই নিয়োগে অনলাইন আবেদন শুরু হয়েছে ৭ অক্টোবর ২০২৬, দুপুর ২টো থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৭ অক্টোবর ২০২৬, দুপুর ২টো। ইন্টারভিউ নভেম্বর মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট দিন, সময় এবং স্থান শর্টলিস্ট হওয়া প্রার্থীদের ই-মেলের মাধ্যমে জানানো হবে। যারা আবেদন করতে ইচ্ছুক, সময় নষ্ট না করে অথবা শেষ সময়ের জন্য বিষয়টি ফেলে না রেখে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment