=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ফের ভয়াবহ বন্যার কবলে নেপাল, ভেসে গেল ঘরবাড়ি, মানুষ

সহেলি মিত্র, কলকাতাঃ ফের বিপর্যয়ের মুখে নেপাল (Nepal Flood)। নেপালে যেন প্রাকৃতিক দুর্যোগ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আজ রবিবার ভোরে নেপালের গোর্খা জেলায় আরও একটি ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বুধি গণ্ডক নদীর আকস্মিক বন্যা আবারও ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে দেশে। বুধি গণ্ডকী নদীর বন্যায় নেপালে ব্যাপক প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বন্যার জলে ভেসে গিয়েছে বহু ঘর বাড়ি। নতুন করে বহু মানুষ নিখোঁজ।

ফের ভয়াবহ বন্যার কবলে নেপাল

এবারের বন্যা তার পথে থাকা সবকিছু—কাদা, পাথর এবং বিশাল গাছপালা—বয়ে নিয়ে গেছে। নদীটি বাড়িঘর, সেতু এবং বেস ক্যাম্প ভাসিয়ে নিয়ে গেছে। দোবহান, ঘাট্টেখোলা, জগৎ, সল্লেরি, চুমানুবাড়ি এবং ধারচে গ্রামে বন্যা ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। চুমানুবাড়িকে নিয়াকচেট-সিরদিবাসের সাথে সংযোগকারী সেতুটিও ভেসে গেছে বলে খবর। ইতিমধ্যে সেই ধ্বংসযজ্ঞের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে।

ভেসে গেল কয়েকশো বাড়ি

গোর্খা জেলার মুখ্য জেলা কর্মকর্তা ধর্মেন্দ্র কুমার মিশ্র জানিয়েছেন যে ভোর ৪টার দিকে বন্যা আঘাত হানে। দোবান, ঘাট্টেখোলা, জগৎ, সল্লেরি, চুমানুবাড়ি এবং ধারচে গ্রাম পঞ্চায়েতগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, এই গ্রাম পঞ্চায়েতগুলোর প্রতিটিতে প্রায় ১০০টি করে বাড়ি ভেসে গেছে। ছোট-বড় মিলিয়ে প্রায় ছয়টি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে সল্লেরিতে নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্পের বেস ক্যাম্পটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় বেস ক্যাম্পটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বন্যায় ভেসে গেছে। তবে, প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুংয়ের নির্দেশে উদ্ধার অভিযানের জন্য হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুনঃ গ্রেফতার করে দিল্লি পুলিশ, অভিজিতদের মুক্তি দিল আদালত, ছাড়া পেলেন ধ্রুব রাঠিও

উদ্ধারকারী দলগুলো বন্যার জলে আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রবিবার, ১১ অক্টোবর, একটি বন্যা সতর্কতা জারি করেছে এবং চুমানুবাড়ি গ্রামীণ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বুধি গণ্ডকী নদীতে ভয়াবহ বন্যার আশঙ্কায় জনগণকে নদী থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।

Leave a Comment