সৌভিক মুখার্জী, কলকাতা: ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেকের (Abhishek Banerjee) বাড়িতে ফের পুলিশ। এদিন পটুয়াপাড়ায় তৃণমূল সাংসদের বাড়িতে হানা দিল কলকাতা পুলিশের বিশেষ দল। পার্টি অফিসের বিলবোর্ড কাণ্ডে পুনরায় আজ নোটিশ দিতে হাজির হয়েছেন তাঁরা, এমনটাই খবর প্রাথমিক সূত্রের। এর আগে বুধবার শেক্সপিয়ার সরণি থানার আধিকারিকরা অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছন। তবে সেখানে নোটিশ গ্রহণ করেনি কেউ। আজও পটুয়াপাড়ার বাড়ি থেকে নোটিশ নিতে দেখা যায়নি কাউকে। বাড়ির বাইরেই অপেক্ষা করতে হয় পুলিশ আধিকারিকদের।
খবরটি সবেমাত্র আমাদের কাছে এসে পৌঁছেছে এবং ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণের মধ্যেই আপডেট করা হচ্ছে। রিফ্রেশ করতে থাকুন। কারণ সর্বদা সঠিক এবং নির্ভরযোগ্য খবর তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।