সৌভিক মুখার্জী, কলকাতা: পুজোর মাসে মহিলাদের মনে একটাই প্রশ্ন, অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩০০০ টাকা কবে ঢুকবে? তবে সমস্যা এখানে নয়। বর্তমানে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল সাইটে গেলে বিভিন্ন রকম স্ট্যাটাস শো হচ্ছে। কোন স্ট্যাটাস দেখালে তাড়াতাড়ি ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩০০০? Approved, Further Verification নাকি Under Process, কারা পাবেন আগে টাকা? বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে।
কোন স্ট্যাটাসে আগে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা?
যাদের অ্যাপ্লিকেশন Approved দেখাচ্ছে, তাদের চিন্তার কোনও কারণ নেই। আগস্ট বা সেপ্টেম্বরের মতো অক্টোবর মাসেও নির্দ্বিধায় তাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার টাকা। তবে অবশ্যই তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক থাকা বাধ্যতামূলক। নাহলে টাকা ঢুকতে সমস্যা হতে পারে। অন্যদিকে যাদের আন্ডার প্রসেস পর্যায়ে রয়েছে, তাদের আবেদন কিন্তু বাতিল হয়নি। রাজ্য সরকারের তরফ থেকে যাচাই-বাছাই করে যোগ্য প্রমাণিত হলে দেওয়া হবে অর্থ সহায়তা।
কিন্তু হ্যাঁ, যাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস বর্তমানে ফার্দার ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে, তাদের তথ্যে কোনও গরমিল বা ভুল তথ্য দেওয়া হয়েছে বলেই জানিয়েছে রাজ্য সরকার। সেক্ষেত্রে সেই মহিলা যদি যোগ্য হন, তাহলে যাচাই-বাছাই করে দেওয়া হতে পারে অন্নপূর্ণা যোজনা। তবে তাদের নিকটবর্তী বিডিও অফিস বা পৌরসভায় গিয়ে যোগাযোগ করতে হবে এবং জমা দিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট।
আরও পড়ুন: পুজোর পরেই বদলাবে বাংলার শিল্প মানচিত্র, মুম্বাই থেকে হবে বিনিয়োগ! ইঙ্গিত শমীকের
তবে যারা স্ট্যাটাস চেক করতে পারছেন না তাদের জন্য সহজ উপায় জানিয়ে রাখি—প্রথমেই অন্নপূর্ণা যোজনার অফিশিয়াল ওয়েবসাইট সোশ্যাল রেজিস্ট্রিতে ভিজিট করতে হবে। এরপর নিজের মোবাইল নম্বর ও ওটিপি ভেরিফিকেশন করে লগইন করতে হবে। সেখানেই আপনি দেখে নিতে পারবেন আপনার স্ট্যাটাস। তবে পুজোর মাসে কবে টাকা ঢুকবে তা নিয়ে অনেক মহিলার মনে এখন প্রশ্ন। অনুমান করা হচ্ছে, পুজোর আগে কিংবা ১৭ তারিখ থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে।