=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দিল্লির আন্দোলন এবার কলকাতায়, মঙ্গলবার জ্ঞানেশ কুমার বিরোধী প্রতিবাদে নামছেন মমতা

সৌভিক মুখার্জী, কলকাতা: দিল্লির আন্দোলনের পুনরাবৃত্তি হবে এবার কলকাতায়। মঙ্গলবার দুপুরে ‘জ্ঞানেশ কুমার হটাও’ মিছিলের ডাক দিল কালীঘাট তৃণমূল। এদিন তিলোত্তমার রাজপথে নামতে পারেন স্বয়ং ঘাসফুল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আপাতত যা খবর মিলছে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত চলবে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এই মিছিল। যদিও মেলেনি পুলিশের অনুমতি। সুতরাং রাজধানীর মতো ধুন্ধুমার পরিস্থিতির সাক্ষী থাকতে পারে শহর কলকাতা।

এবার কলকাতায় জ্ঞানেশ কুমার বিরোধী প্রতিবাদ মিছিল

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশ। যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রে এবার কলকাতায় প্রতিবাদ কর্মসূচির একটি প্রচারপত্র প্রকাশ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সেখানে কেন্দ্রের বিরুদ্ধে গণতন্ত্রের কন্ঠ রোধের অভিযোগ করা হয়েছে এবং দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক ও তরুণ প্রজন্মের উপর অত্যাচারের কথাও তুলে ধরা হয়। সেই প্রতিবাদেই এবার এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভোটের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় পর্যন্ত সভা করার অনুমতি পাননি। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শেষমেশ অনেক বাধা পেরিয়ে শর্তসাপেক্ষে শহীদ দিবস এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা করেন তিনি। পাশাপাশি জেলার বাইরে গিয়ে সভা করতেও অনেক হ্যাপা পোহাতে হয় মমতাকে। সেই সূত্রে এই মিছিলের অনুমতি যে পুলিশ দেবে না তা আগে থেকেই বুঝতে পারছিল রাজনৈতিক মহল।

আরও পড়ুন: নভেম্বরের শেষেই রাজ্য পুলিশে ৯০০০ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আসলে যেহেতু ঢাকের কাঠি পড়েছে, তাই পুজোর মরশুমে রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলের অনুমতি পুলিশ দেবে কি না তা সবচেয়ে বড় চিন্তার বিষয় তৃণমূল শিবিরে। ইতিমধ্যেই বড় বড় পুজো মণ্ডপগুলির দরজা খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। এখন দেখার, অনুমতি না মিললে কালীঘাট তৃণমূল প্রতিবাদ কর্মসূচি নিয়ে কী পদক্ষেপ নেয়।

Leave a Comment