=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পুজোর মুখেই বৃষ্টির অশনি সঙ্কেত! তৃতীয়ায় নিম্নচাপের সম্ভাবনা, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ ঢাকে কাঠি পড়ে গেছে। বেশ কিছু প্যান্ডেল খুলে যাওয়ায় মানুষের ভিড় উপচে পড়েছে। আজ আবার তৃতীয়া। মহালয়া থেকে শুরু করে দ্বিতীয় মোটের ওপর শুষ্কই কেটেছে। আজ কি বাংলায় বৃষ্টির (Weather Today) সম্ভাবনা রয়েছে? পুজোর আনন্দের মাঝে ‘ভিলেন’ হবে বৃষ্টি? কেমন থাকবে আজকের আবহাওয়া? চলুন জেনে নিই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বাংলার বেশ কিছু জায়গা থেকে মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। এদিকে আজই বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আজ বাংলার আকাশ মাঝেমধ্যে মেঘলা থাকবে। তবে জোরালো বর্ষণের সম্ভাবনা নেই কোথাও।

দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সমগ্র সিকিম, পশ্চিমবঙ্গের অধিকাংশ অংশ, অসম ও মেঘালয়ের কিছু অংশ, অন্ধ্রপ্রদেশের কিছু অংশ ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও গোয়ার অবশিষ্ট অংশ এবং ওড়িশা, তেলেঙ্গানা ও কর্ণাটকের আরও কিছু অংশ থেকে বিদায় নিয়েছে। আগামী ১ থেকে ২ দিনের মধ্যে দেশের অবশিষ্ট অংশ থেকেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) সম্পর্কে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তরবঙ্গের আবহাওয়াও মোটের ওপর শুকনো থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ চতুর্থীর দিন থেকে বাংলার আবহাওয়া বদলের আভাস দিয়েছে আলিপুর মৌসম ভবন। এদিন সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে আকাশে কালো মেঘের আনাগোনা বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment