=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নবম-দশমের শিক্ষক নিয়োগের সংশোধিত শূন্যপদের তালিকা প্রকাশ SSC-র, কবে ইন্টারভিউ?

অনন্যা সরকার, কলকাতা: অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হল। দেবীপক্ষের সূচনা হতেই এসএলএসটি (SLST) চাকরি প্রার্থীরা পেলেন সুখবর। দ্বিতীয়ার দিন (১২ অক্টোবর) পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC) নবম-দশম শ্রেণির সহকারী শিক্ষক পদের জন্য ইন্টারভিউ পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের একটি সংশোধিত প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। ২০২৫ সালের নবম-দশম শ্রেণির দ্বিতীয় এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ার  (2nd SLST, IX-X) অংশ হিসেবে সোমবার কমিশনের পক্ষ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শূন্যপদ সম্পর্কে এই নির্দেশিকায় কী কী তথ্য প্রকাশ করা হয়েছে, আসুন জেনে নেওয়া যাক।

বিভিন্ন মাধ্যম মিলিয়ে ২৩ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ

স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে যে, মাধ্যমিক শিক্ষা পর্ষদের পাঠানো সংশোধিত চূড়ান্ত শূন্যপদের তথ্যের ভিত্তিতে এই তালিকাটি প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে। নবম-দশম শ্রেণির জন্য সহকারী শিক্ষক পদে মোট ২৩,২০৯টি শূন্যপদ রয়েছে। বাংলা মাধ্যমে শূন্যপদের সংখ্যা ১৯,৯৪৮, যার মধ্যে ১৪,৮২৫টি পদ পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্য উন্মুক্ত এবং ৫,১২৩টি পদ শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত। 

এর পাশাপাশি, হিন্দি মাধ্যমে ২,২৪৯ এবং উর্দু মাধ্যমে ৮৭৬টি শূন্যপদ আছে। কমিশন জানিয়েছে যে, বিষয়, ভাষার মাধ্যম, লিঙ্গ এবং সংরক্ষণ নীতি বিবেচনায় রেখে প্রাথমিকভাবে নির্ধারিত শূন্যপদের তালিকায় প্রয়োজনীয় সংশোধন করার পর এই বিস্তারিত তালিকাটি তৈরি করা হয়েছে। 

আরও পড়ুন: বাংলায় বাদ পড়া ভোটারদের নাম তুলতে এবার বিশেষ অভিযান, বড় সিদ্ধান্ত কমিশনের

এসএসসি-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নথি যাচাই এবং সাক্ষাৎকারের সম্ভাব্য তারিখ ও  সময়সূচি আগামী দিনে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করা হবে। চাকরি প্রার্থীরা তাদের বিষয় ও মাধ্যম অনুযায়ী শ্রেণীবদ্ধ বিস্তারিত তালিকাটি westbengalssc.com এবং wbsschelpdesk.com – এই ওয়েবসাইটগুলো দেখতে পারেন। এই সংশোধিত তালিকা প্রকাশের ফলে নিয়োগ এসএলএসটি নিয়োগের প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে এবং দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে আশা সঞ্চার করেছে।

Leave a Comment