প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর মেজাজে মশগুল আট থেকে আশি, এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিং। আসলে মহালয়া মিটতেই একের পর এক প্যান্ডেল উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু এসবের মাঝেও দুঃখের খবর বয়ে আনল বৃষ্টি (Rain)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় এবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলায় বৃষ্টির জন্য সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। একনজরে জেনে নেওয়া যায় কেমন থাকবে আগামীকালের আবহাওয়া (Weather Tomorrow)।
রাজ্যের বেশিরভাগ অঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে । উত্তরবঙ্গের সমস্ত জেলা থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা থেকে বর্ষা বিদায় নিয়েছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গের পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া জেলার কিছু অংশতে মৌসুমী বায়ুর উপস্থিতি রয়েছে। আর সেই কারণে বেশ কয়েকটি জেলায় এখনো বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ সকাল থেকেই শুষ্ক আবহাওয়া বিরাজ করেছে দক্ষিণবঙ্গে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সকাল থেকেই রোজ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। তবে বিকেল গড়াতেই আকাশে আংশিক মেঘের আনাগোনা দেখা যেতে পারে। যার জেরে চতুর্থীর দিন দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা ও ঝাড়গ্রাম জেলার এক দুই জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। পঞ্চমী ও ষষ্ঠীতেও উপকূল অঞ্চলের জেলাগুলির কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আগামীকালের আবহাওয়া
আগামীকাল বুধবার সকাল থেকেই কলকাতায় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকলেও দুপুর গড়াতেই আংশিক মেঘের আনাগোনা দেখা যাবে আকাশে। বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি এলাকায়। তবে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবার কোন সম্ভাবনা নেই। তাই কোথাও বেরোনোর আগে অবশ্যই ছাতা ব্যবহার করুন।
আরও পড়ুন: টালা প্রত্যয়ের প্যান্ডেলে ঢুকতে লাগছে ২১৪ টাকা! তুঙ্গে বিতর্ক, ক্ষোভ প্রকাশ দর্শনার্থীদের
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির মাঝে উত্তরবঙ্গে এই মুহূর্তে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সমগ্র জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। তবে ১৬,১৭ ও ১৮ অক্টোবর অর্থাৎ, শুক্র-শনি ও রবিবার উপরের পাঁচটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। তবে আপাতত ভারী বৃষ্টির জন্য কোথাও সতর্কতা জারি করা হয়নি।